• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিটি কর্পোরেশন ভবনে অটো রিকশা চালকদের হামলায় আহত ২০

Monday, 12 May 2025, 11:03 pm
সিটি কর্পোরেশন ভবনে অটো রিকশা চালকদের হামলায় আহত ২০

Oplus_131072

5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন অর্থাৎ নগর ভবনে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা।

অটোরিকশা চালকদের এমন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।

মুহুর্তের মধ্যে এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার (১২ মে) বিকালে নিতাইগঞ্জের নগর ভবন এলাকায় এ ঘটনা ঘটে। হামল করে অটোরিকশা চালকরা প্রায় এক ঘণ্টা নগর ভবন অবরুদ্ধ করে হামলা ও তান্ডব চালায়।

এই হামলায় আহতরা হলো : সিটি কর্পোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ, সিয়াম, শিমলা ছাড়াও আরো ১০/১২ জন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা গেছে, শহরে অটোরিকশা নির্বিঘ্নে চলাচল ও প্রবেশের দাবিতে আন্দোলন করছিলেন অটোরিকশা চালকরা। এমন আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

এ সময় তারা বেশ কয়েকজন শিক্ষার্থী ও সিটি কর্পোরেশনের স্টাফ ও কর্মচারীদের মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে নেওয়া হলেও সেখানেও তান্ডব চালায় অটোরিকশা চালকরা।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক জসিম, সালাম, ফজলু, মিলনসহ অনেকেই বলেন, শহরের  এলাকায় অটোরিকশা ঢুকতে পারবে তা নিয়ে আমরা সিটি কর্পোরেশন গেটে আন্দোলন করেছি। তাছাড়া সিটি কর্পোরেশন কর্মী চাঁদাবাজ সম্রাট অটোরিকশা থেকে বিভিন্ন অংশের চাঁদা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে সে মারধর করে। এ কারণে আমরা আন্দোলন করে আমাদের দাবি জানিয়েছি। তবে আমরা কোনও হামলা করি নাই।

এমন হামলা ও তান্ডবের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী প্রতিনিধিদের ওপর হামলা চালিয়েছে।  অনেককে গুরুতর আহতও করেছে।

ঘটনার সম্পর্কে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন  এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশে জরিমানা করার ক্ষোভে অবৈধ গাড়ির চালকরা হামলা চালায়। এতে কয়েক জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মামলা হবে অপরাধীদের বিরুদ্ধে।

উল্লেখ্য, শহরে যানজট নিরসনের লক্ষ্যে মূল শহরে সম্প্রতি অবৈধ অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এমন ঘটনায় প্রতিক্রিয়ায় অটোরিকশা চালকদের অনেকেই হামলা ও তান্ডব চালায়।

Previous Post

'আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করার করবো' -এসপি নারায়ণগঞ্জ

Next Post

সিএনএন বাংলা টিভির এমডির গাড়িতে মাদক-অস্ত্র, উদ্ধার

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
সিএনএন বাংলা টিভির এমডির গাড়িতে মাদক-অস্ত্র, উদ্ধার

সিএনএন বাংলা টিভির এমডির গাড়িতে মাদক-অস্ত্র, উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য