• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“মিথ্যা বললি কেন ? কে আপনাদের রক্ষা করবে ?” শামীম ওসমান

Thursday, 17 October 2019, 6:22 pm
“মিথ্যা বললি কেন ? কে আপনাদের রক্ষা করবে ?” শামীম ওসমান
24
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

‘তোলারাম কলেজে টর্চার সেল রয়েছে’? উত্তরে উপস্থিতি সকলেই হাত তুলে “না“ বলেছে ।

শামীম ওসমান বলেন, ‘শিক্ষার্থীরা বলছেন তোলারাম কলেজে টর্চার সেল নাই। তাহলে আমরা কারা যারা শহীদ মিনারে বলেন যে টর্চার সেল আছে। শুধু শহীদ মিনার বরং আইনশৃঙ্খলা কমিটির সভাতেও অভিযোগ করা হয়। অথচ কমিটির সভায় প্রিন্সিপাল চ্যালেঞ্জ করে বলেছিলেন প্রমাণ করতে পারলে পদত্যাগ করবো।’

‘যারা এসব অভিযোগ করছেন তারা তো আর আফগানিস্তান হতে আসেন নাই। তাদের নামের আগে অনেক বিশেষণ আছে। কেউ সাহিত্যিক কবি ইত্যাদি।’

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

তোলারাম কলেজের টর্চার সেল প্রসঙ্গে এভাবেই উল্লেখিত কথা বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সরকারি তোলারাম কলেজে নবীণ বরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমার কাছে তিনটি কলেজ খুব প্রিয়। তোলারাম কলেজ, মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ। কিন্তু কষ্ট লাগছে আমার। মেয়েদেরকে বলছি কারণ তোমাদের মা বা মেয়ে হিসেবে বিশ্বাস করি। তোমরা সত্য কথা বলবা তা না হলে আল্লাহর কাছে ঠেকা থাকবা।’

 

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ‘তোলারাম কলেজে টর্চার সেল কোথায় আছে? যেখানে মানুষ পিটানো হয়। আছে নাকি নাই? যদি না থাকে তাহলে হাত তুলে দেখাও। নাই? তাহলে আপনারা কারা যারা বলছেন শহীদ মিনারে দাঁড়িয়ে যে তোলারাম কলেজে ছাত্রদের নির্যাতন করা হয়।

শুধু শহীদ মিনারে নয় আপনারা জেলা প্রশাসকের কার্যলয়ে দাঁড়িয়ে বলেছেন। আমি তোলারাম কলেজের অধ্যক্ষকে ধন্যবাদ জানাই। তিনি সাথে সাথে চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন, চলেন সমস্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে আমার কলেজে গিয়ে দেখান আমার কলেজে কোথাও একটা ছাত্র নির্যাতন হচ্ছে কিংবা করার জন্য ব্যবস্থা আছে সেখানে। যদি করা হয়ে থাকে তাহলে আমি নিজে পদত্যাগ করবো।’ একজন শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন ।

তিনি আরও বলেন, ‘তাহলে যারা বলছেন তারা কি আফগানিস্তান থেকে এসেছেন? তাতো না। আফ্রিকা থেকেও আসেন নাই। সুন্দরবনে জঙ্গলে থাকা কোনো জংলি পুরুষ তারা না। তারা আমার চেয়ে জ্ঞানী মানুষ। নামের আগে পরে অনেক টাইটেল আছে তাদের কারো নামে কবি, কারো নামে সাহিত্যিক। কারে নামে বিপ্লবী, কারো নামে ওমুক সভাপতি, ওমুক সাধারণ সম্পাদক। বলছেন কেন? কার ভবিষ্যৎ নষ্ট করছেন। আপনার বাচ্চা র? তোলারাম কলেজকে যদি আপনি বিতর্কিত করেন, মহিলা কলেজকে যদি আপনি বিতর্কিত করেন, নারায়ণগঞ্জ কলেজকে যদি আপনি বিতর্কিত করেন। কাকে বিতর্কিত করছেন ? আমাকে ? কেন ? এই কলেজের ছাত্ররা আমাদেরকে ভালোবাসে একটু বেশি এই জন্য ? আপনি এতো স্বার্থপর, এতো জঘন্য! আপনি এতো নিচু মানসিকতার লোক! যে আপনি আপনার সন্তানদেরকে টাইটেল দিয়ে দিচ্ছেন খুনি, গুন্ডা, মাস্তান।’

 

সাংসদ বলেন, ‘একবার চিন্তা করেন তো যদি এই ছাত্ররা যদি আমাদের আমলের ৮১ সনের ছাত্র হতো আপনার বাড়ির ইট থাকতো কিনা এখন পর্যন্ত। আমাদের সময়ের ছাত্র হলে তো বাড়ির ইট থাকার কথা না। গিয়ে বলতো, ওই আমাদের সন্ত্রাসী বললি কেন ?’

শামীম ওসমান বলেন, ‘২০ হাজার ছাত্র যদি রাস্তায় বের হয়। মহিলা কলেজেও ১০ হাজার আছে। নারায়ণগঞ্জ কলেজেও ১০-১৫ হাজার ছাত্র আছে । যদি সবাই মিলে রাস্তায় নেমে বলে শহীদ মিনারে দাঁড়িয়ে মিথ্যা বললি কেন ? কে আপনাদের রক্ষা করবে ? আমাদের বাচ্চাদের আঘাত কইরেন না। এতে আপনার বাচ্চা আঘাতপ্রাপ্ত হবে। ভুল থাকতে পারে। সংশোধন করেন। আপনার মতামত থাকতে পারে। সেই মতামত বলেন।’

তিনি আরও বলেন, ‘আপনে পোলাপানরে স্টুপিড ভাবছেন ? এরা আপনার-আমার চেয়ে স্মার্ট অনেক। এরা সবগুলি কিন্তু চিজ একেকটা। ওরা জানে কোথায় টিপ দিলে কোথায় কি হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ, উপাধ্যক্ষ শাহ্ মো. আমিনুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন আক্তার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদকসহ অনেক নেতাকর্মী ।

Previous Post

শেষ পর্যন্ত শহরের থানা কাপড় মার্কেটে রেলওয়ের উচ্ছেদ

Next Post

সৌদিতে  সড়ক  দূর্ঘটনায় রূপগঞ্জের সহোদরের মর্মান্তিক মৃত্যু

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
সৌদিতে  সড়ক  দূর্ঘটনায় রূপগঞ্জের সহোদরের মর্মান্তিক মৃত্যু

সৌদিতে  সড়ক  দূর্ঘটনায় রূপগঞ্জের সহোদরের মর্মান্তিক মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য