• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতিবন্ধী সাজ্জাদ হত্যায় মায়ের মামলা : ক্রাউনের নগ্ন কর্মকাণ্ড !

Wednesday, 10 September 2025, 12:23 am
প্রতিবন্ধী সাজ্জাদ হত্যায় মায়ের মামলা : ক্রাউনের নগ্ন কর্মকাণ্ড !

Oplus_0

10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কারখানায় ঢিল ছোড়ার অপরাধে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ (২৪) কে পিটিয়ে হত্যা করার ঘটনায় তিনদিন ব্যাপী টালবাহানার পর শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনার মুখে নিহতের মা সাজিদা আক্তারকে থানায় ডেকে এনে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় গ্রেফতারকৃত ১১ আসামীকে এজাহারভূক্ত করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অজ্হাতনামা উল্লেখের পর এই মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলো : ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর মিক্সার গাড়ীর চালক মশিউর (২৫), চালকের সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজ বংশী (২৮), মিক্সার গাড়ীর মিস্ত্রী সাব্বির মোল্লা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদ (৩৭) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

পুলিশের শীর্ষ পর্যায় থেকে ক্রাউন সিমেন্ট কারখানার গ্রেফতারকৃত ১১ জন আসামীকে রক্ষা করতে নানাভাবে কোটি টাকার প্রস্তাব পেয়ে কর্তাদের নির্দেশনা মোতাবেক নিহতের বাবা কামাল হোসেনকে ম্যানেজ করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কয়েকজন সদস্য নিহত প্রতিবন্ধী সাজ্জাদের বাবা কামাল হোসেনকে বোঝাতে সক্ষম হন এই বলে, “আপনার ছেলে তো আর ফিরে আসবে না । আর এই মামলা দিয়ে ক্রাউন সিমেন্টের মালিকের সাথে পেরে উঠবেন না। তাদেরকে (আটককৃতদের) জামিন করাইয়া আনবো। এরপর আর বিচার তো পাইবেন ই না। ক্রাউন সিমেন্টের মালিক একটি প্রভাবশালী রাজনীতিক দলের ডোনার। শত কোটি টাকা দিয়ে রাজনীতিক দলের নেতাগো পালে এই ক্রাউন সিমেন্টের মালিক খবির উদ্দিন মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লার ওরফে ডানো। তাদের সাথে পারবেন না। আর মামলা করলে যে সুযোগ সুবিধা পাইবেন তাও আর পাইবেন না। যখন আপনার পাগল পোলা ঢিল দিছে তখন তারে আটকাইয়া ক্রাউন সিমেন্টের মালিকগো ফোন দিছে, আর তখন ফোনেই জানাইয়া দিছে মাইরা ফালাও ওই পোলারে। পরে যা হবে দেখমুনে। ক্রাউন সিমেন্টের মালিক পক্ষের লোকজনের হুকুমেই পিটাইয়া মারছে সাজ্জাদরে। মোবাইল ফোন যাচাই করলেই তো সব ধরা পরে। তাইলে এই মালিক কি আর চাইবো মামলা হউক। তাগো হাজার হাজার কোটি টাকা আছে। তাদের সাথে কে উ কি লড়াই করে পারবো ?“      

শনি ও রোববার সারাক্ষণ এমনিভাবে পুলিশের সদস্যরা হত্যাকান্ডে শিকার প্রতিবন্ধী সাজ্জাদের বাবা কামাল হোসেনকে মগজ ধোলাই করার পর কয়েক লাখ টাকা নগদ পেয়ে থানা থেকে পালিয়ে যায় কামাল হোসেন।

এমন ঘটনা ব্যাপক সমালোচনার পর আটককৃত ১১ জন আসামীকে মোটা অংকের টাকায় পুলিশ আইনের ৫৪ ধারায় সোমবার বিকেলে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি। পুলিশের এমন কর্মকান্ডে ফুঁসে উঠে সিদ্ধিরগঞ্জবাসী।

প্রতিবন্ধী সাজ্জাদ হত্যাকান্ডের পর দফায় দফায় পুলিশ ও ক্রাউন সিমেন্টের হত্যাকারীদের পক্ষে নানা দৌড়ঝাপে ফুঁসে উঠা সিদ্ধিরগঞ্জবাসীর এমন বিষয়টি অনুধাবন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সোমবার রাতেই নিহতের মা সাজিদা আক্তার ডেকে এনে ৫৪ ধারায় আদালতে পাঠানো ক্রাউন সিমেন্টর কর্মকর্তা ও ড্রাইভারদের আসামাী করা হয়।

এ সময় নিহত প্রতিবন্ধী সাজ্জাদ মা সাজিদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় কান্নারত অবস্থায় বলেন, “আমার ছেলে পাগল, এইডা সবাই জানতো। আমি দূরে থাকলেও খোঁজ নিতাম। আমার এই পাগল ছেলেই আমায় ‘মা’ বলে ডাক দিতো। কিন্তু কাঁচ ভাঙার জন্য ওকে পিটিয়ে মেরে ফেললো ! মানুষ কি এমনে মানুষরে মারতে পারে ? আমি এই পিটিয়ে মারার বিচার চাইতেই থানায় আইছি। আমি টাকা চাই না, আমি বিচার চাই, আমার আর কিছু লাগবে না।”

Previous Post

কুখ্যাত সন্ত্রাসী ইভন হত্যায় সাইফুল গ্রেপ্তার

Next Post

ডাক্তার আইভীর জামিনের বিষয়ে যা জানা গেলো

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ডাক্তার আইভীর জামিনের বিষয়ে যা জানা গেলো

ডাক্তার আইভীর জামিনের বিষয়ে যা জানা গেলো

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য