• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিরাই চার ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে

ফতুল্লায় এখনো বহাল তবিয়তে শামীম ওসমানের অনুসারীরা

Saturday, 11 October 2025, 7:51 pm
গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিরাই চার ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারে

Oplus_0

12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, (নারায়ণগঞ্জ সদর) :

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর নারায়ণগঞ্জের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য শামীম ওসমান পরিবারসহ দেশত্যাগ করলেও তার প্রভাব এখনো দৃঢ়ভাবে টিকে আছে ফতুল্লায়।

ফ্যাসিবাদী সরকারের পতনের পরও ফতুল্লার চারটি ইউনিয়নে চেয়ারম্যানের পদে বসে আছেন ওসমান পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা। তাদের অধিকাংশই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার আসামি।

ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলার আসামি। স্থানীয় সূত্রে জানা গেছে, সবাই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা এবং শামীম ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে ২০২২ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে টানা পঞ্চমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয়। কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি আবার এলাকায় ফিরে এসে দায়িত্ব পালন শুরু করেন। স্থানীয়দের অভিযোগ—বিএনপির একটি অংশকে ‘ম্যানেজ’ করে তিনি এলাকায় অবস্থান করছেন।

এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আত্মগোপনে চলে গেলে র‍্যাব কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন। তার বিরুদ্ধেও রয়েছে পরিবহন চাঁদাবাজি, দখলবাজি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত দুইটি হত্যা মামলার অভিযোগ।

বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। তিনি আত্মগোপনে গেলে জেলা প্রশাসন আব্দুর রশীদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন হত্যা মামলায় আব্দুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধেও চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল ফ্যাসিবাদী সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যান। তার বিরুদ্ধে রয়েছে দু’ডজনেরও বেশি মামলা। এরপর কাশীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ। তার বিরুদ্ধেও তিনটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। স্থানীয় সূত্র জানায়, কয়েক কোটি টাকা  বিএনপির একটি সিন্ডিকেটের সহায়তায় তিনি চেয়ারম্যান পদে বসেছেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে আমরা চেষ্টা চালাচ্ছি।”

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন বলেন, “এটা পুলিশের বিষয়। তারাই এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।”

স্থানীয় বিশ্লেষকরা বলছেন, ফতুল্লায় আওয়ামী লীগের প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি। শামীম ওসমানের রাজনৈতিক নেটওয়ার্কের প্রভাব ও প্রশাসনের নীরব ভূমিকার কারণে তার অনুসারীরা এখনো বহাল তবিয়তে ক্ষমতার আসনে বসে আছেন।

Previous Post

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃ'ত্যু ঘিরে গুঞ্জন

Next Post

রূপগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত ৮, দুজন আশংকায়

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত ৮, দুজন আশংকায়

রূপগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত ৮, দুজন আশংকায়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য