• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ওয়াসার টর্চার সেলে হত্যা : যুবদলের শাহেদকে ঘিরে গুঞ্জন, বিবৃতি

Wednesday, 22 October 2025, 10:41 pm
ওয়াসার টর্চার সেলে হত্যা : যুবদলের শাহেদকে ঘিরে গুঞ্জন, বিবৃতি

Oplus_0

24
SHARES
78
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি :

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর দারোয়ান হত্যাকাণ্ডে শহরের খানপুর এলাকার জোড়া টাংকির ভেতরে গড়ে ওঠা কথিত টর্চার সেলের সঙ্গে যুবদল নেতার নাম জড়ানোয় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

নিহত হানিফ (৩৫) নামের এক সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোরগ্যাং লিডার অভি ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, এই টর্চার সেলটি পরিচালিত হচ্ছিল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদের নিয়ন্ত্রণে।

ঘটনাটি ঘটে গত সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনস্থ সংরক্ষিত এলাকা — ওয়াসার জোড়া পানির টাংকির বাউন্ডারির ভিতরে। সেখানে হানিফকে ধর্ষণের মিথ্যা অভিযোগে তুলে এনে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ

হানিফের বোন জয়নাব ওরফে রাবেয়া জানান,
“আমার ভাই খানপুরের ইতু ভিলায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতো। সোমবার দুপুরে অভি ও আরও কয়েকজন বাসায় ঢুকে তাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয় এবং দেয়ালে মাথা ঠুকিয়ে দেয়। পরে তাকে টেনে নিয়ে যায় ট্যাংকির ভেতরে। সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। অথচ যেই মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সে এখন সুস্থ ও স্বাভাবিক।”

তিনি আরও জানান, “আমাদেরকেও ঘটনাস্থলে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। আমার স্বামীর লুঙ্গি টেনে খুলে ফেলার চেষ্টা করে অভি। পরে জানতে পারি, আমার ভাইয়ের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে।”

নিহতের তিনটি ছোট সন্তান রয়েছে — বড়জনের বয়স ছয় বছর, মেঝ সন্তানের আড়াই বছর ও ছোট সন্তানের বয়স মাত্র ছয় মাস।

অভিযোগের পেছনে টর্চার সেলের রহস্য

খানপুর এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের জোড়া টাংকির ভেতরে দীর্ঘদিন ধরে “টর্চার সেল” নামে পরিচিত একটি গোপন আস্তানা গড়ে উঠেছিল। সেখানে কিশোরগ্যাং সদস্যদের মাধ্যমে বিভিন্ন সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে তুলে এনে নির্যাতন করা হতো। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে যুবদল নেতা শাহেদ আহম্মেদের ঘনিষ্ঠ সহযোগী অভি সরাসরি সম্পৃক্ত ছিল।

এলাকাবাসী জানায়, শাহেদের অনুমতিতেই এই এলাকায় ‘আমাদের নারায়ণগঞ্জ’ নামে একটি সংগঠনের অফিস খোলা হয়, যা পরে কিশোরগ্যাং সদস্যদের আড্ডাস্থলে পরিণত হয়। বাউন্ডারির ভেতরে ও বাইরে নিয়মিত মাদক সেবন, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম চললেও কেউ মুখ খুলতে সাহস পায়নি।

সিটি কর্পোরেশনের লিজ নিয়েও প্রশ্ন

খানপুরের ওয়াসার সংরক্ষিত এই এলাকাটি আগে ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে ছিল, যেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারতো না। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে আসার পর জায়গাটি লিজ নিয়ে নিয়েছেন যুবদল নেতা শাহেদ আহম্মেদ—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে সেখানে ফুড কার্ট ও ইনডোর ব্যবসা চালু রয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, সংরক্ষিত সরকারি সম্পত্তি কীভাবে বেসরকারি লিজে গেল—তা নিয়ে এখনো কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, “ধর্ষণের অভিযোগ তুলে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমরা তদন্ত করছি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিজেকে নির্দোষ দাবি করে শাহেদের বিবৃতি

এদিকে বুধবার (২২ অক্টোবর) যুবদল নেতা শাহেদ আহম্মেদ এক বিবৃতিতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। তিনি বলেন,
“আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। আমার নামে অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। প্রশাসনের কাছে অনুরোধ, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

ভয় ও নীরবতা

এলাকাবাসী বলছে, শাহেদের প্রভাবশালী অবস্থান ও বিশাল বাহিনীর কারণে কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। তবে হানিফ হত্যাকাণ্ডের পর ঘটনাটি এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Previous Post

টক অব দ্যা টাউন : 'নতুন টর্চার সেল নাসিকের খানপুর জোড়া ট্যাংকি'

Next Post

ওয়াসা ভবনের টর্চার সেলে হানিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩, পলাতক অভি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
ওয়াসা ভবনের টর্চার সেলে হানিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩, পলাতক অভি

ওয়াসা ভবনের টর্চার সেলে হানিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩, পলাতক অভি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য