• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হাতেম বাহিনীর হুমকিতে কুপোকাত ছাত্রদল নেতা জিয়া !

তোলারাম কলেজে অপদস্ত বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম : আলোচনায় ছাত্রদলের ভূমিকায় নতুন বিতর্ক

Thursday, 13 November 2025, 2:20 am
হাতেম বাহিনীর হুমকিতে কুপোকাত ছাত্রদল নেতা জিয়া !

Oplus_0

8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

মহানগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে উদ্যোক্তা সম্মেলন কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিকেএমইএ’র (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) সভাপতি ও বিতর্কিত ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেমকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

ঘটনাটি ঘটে সোমবার (১১ নভেম্বর) দুপুরে।

এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের দালাল’, ‘ওসমানীয় দালাল’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মোহাম্মদ হাতেম দ্রুত তোলারাম কলেজের ক্যাম্পাস ত্যাগ করেন।

ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা হাতেমকে ঘিরে ক্ষোভ প্রকাশ করছেন এবং তাঁকে অনুষ্ঠানস্থল ত্যাগের অনুরোধ জানাচ্ছেন।

ছাত্রদল নেতার অভিযোগ: ‘চাপ ও হুমকি দেয়া হচ্ছে’

তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া মঙ্গলবার ১১ ই বিকেলে গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে তিনি বিভিন্ন জায়গা থেকে ফোনকল ও হুমকি পাচ্ছেন।

তিনি (জিয়া) বলেন, “ঘটনার পর থেকে আমাকে নানা মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে। এরা অর্থের প্রভাব খাটিয়ে এখনও নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করছে। জুলাই আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, সাধারণ শিক্ষার্থীরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতেও করবে।”

তবে ১২ নভেম্বর বুধবার সন্ধ্যার পর মনির হোসেন জিয়া নিজের ফেসবুক পেইজে মোহাম্মদ হাতেমের বিষয়ে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। এরপরই সামাজিক মাধ্যমে নতুন করে শুরু হয় আলোচনা ও বিতর্ক।

পূর্ববর্তী বিতর্ক ও রাজনৈতিক প্রেক্ষাপট

হাতেমকে ঘিরে বিতর্ক নতুন নয়। অনেক পুরানো বিতর্ক নিয়ে খেলায় পারদর্শী হাতেম। এর আগে ৪ নভেম্বর নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর এক অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন মঞ্চে প্রকাশ্যে তার সমালোচনা করেন।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার মিটিংয়ে উপস্থিত থেকে ছাত্র আন্দোলন দমন করার অনুরোধ করেছিলেন তিনি। এমন একজন ব্যক্তিকে আমরা সামাজিক বা শিক্ষাঙ্গনের মঞ্চে জায়গা দিতে পারি না।”

জুলাই আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে মোহাম্মদ হাতেম বলেছিলেন— “যে তাণ্ডব আমরা গত কয়েক দিনে দেখেছি, আমরা আশা করব, সরকারের গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টরা উদযাঘটন করবে এবং আইনের আওতায় আনবে। ব্যবসায়ী সমাজ আপনার পাশে ছিল, থাকবে।”

এই বক্তব্যই পরবর্তীতে হাতেমের বিরুদ্ধে সমালোচনার ঢেউ তোলে, বিশেষত বিরোধী রাজনৈতিক অঙ্গনে।

‘আন্দোলনের শহীদদের অপমান’ বলছে ছাত্রদল

তোলারাম কলেজ শাখা ছাত্রদল নেতা মনির হোসেন জিয়া আরও বলেন, “আমাদের কলেজের চারজন ছাত্র জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। সেই রক্তের ওপর পা দিয়ে শেখ হাসিনার অর্থদাতা একজন ব্যক্তি আমাদের ক্যাম্পাসে এসে অনুষ্ঠান করবে— এটা আমরা মেনে নিতে পারিনি। তাই আমরা তাকে কলেজ থেকে বের হতে বলেছি, যা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।”

নতুন করে বিতর্কের মুখে হাতেম

ঘটনার পর ব্যবসায়ী মহলে এবং রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

কেউ কেউ ছাত্রদের প্রতিবাদকে ন্যায্য বলে মন্তব্য করেছেন, আবার কেউ বলছেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে ব্যবসায়ী নেতাকে অপদস্থ করা হয়েছে।

সবমিলিয়ে, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম আবারও এক নতুন বিতর্কের কেন্দ্রে এসে পড়েছেন, যা তার সামাজিক ও ব্যবসায়িক অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন : চেকপোস্ট ও টহল জোরদার

Next Post

নারায়ণগঞ্জের সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নারায়ণগঞ্জের সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য