• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীর গুলি, গুলিবিদ্ধ তরুণী

Sunday, 16 November 2025, 9:01 pm
র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীর গুলি, গুলিবিদ্ধ তরুণী

Oplus_131072

28
SHARES
90
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইল ফোনের জেরে এক মুদিদোকানদারকে কুপিয়ে গুরুতর আহত করার পর দিনদুপুরে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদ।

তার ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা আক্তার (১৮) নামে এক তরুণীর বুকে লাগে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পশ্চিম মাসদাইরের বালুরমাঠসংলগ্ন গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে সহিংসতা

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মাসদাইর বাজারে আল-আমিন নামে এক ব্যক্তির ছিনতাইকৃত মোবাইল নিয়ে কথা কাটাকাটির জেরে মুদিদোকানদার নাহিদুর রহমান পারভেজ (৩০)–এর সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী ও চিহ্নিত ছিনতাইকারী জাহিদের তর্ক ও হাতাহাতি হয়।

একপর্যায়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপনসহ ৮–১০ জন পারভেজের ওপর হামলা চালায়। পারভেজের মাথা, হাত ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পারভেজ পালানোর চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধিক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

র‌্যাবকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ তরুণী

ঘটনার পরদিন রবিবার দুপুরে কালিরবাজারে অবস্থিত র‌্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতারের উদ্দেশ্যে গাইবান্ধা বাজার এলাকায় অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে জাহিদ। চারদিক থেকে র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে সে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

জাহিদের ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি বাড়িতে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশের বক্তব্য

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনা জানা নাই বলে জানান।

তবে “গুলিবিদ্ধ তরুণীর বিষয়ে খোঁজ নিতে পুলিশ ঢাকা মেডিকেলে গেছে। ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য অভিযান চলছে” বলেও জানান পুলিশের নির্ভরশীল একটি সূত্র।

র‌্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক :

ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড, ফাঁকা গুলি বর্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত জাহিদ ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

Previous Post

আবারো স্বার্থ হাসিলে টিপুর বাসায় সাখাওয়াতকে নিয়ে মাসুদুজ্জামান

Next Post

মিনিবাস–সিএনজি ও ফুট ওভারব্রিজে অগ্নিসংযোগ : ৩ মামলায় আসামী ৫৭

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
মিনিবাস–সিএনজি ও ফুট ওভারব্রিজে অগ্নিসংযোগ : ৩ মামলায় আসামী ৫৭

মিনিবাস–সিএনজি ও ফুট ওভারব্রিজে অগ্নিসংযোগ : ৩ মামলায় আসামী ৫৭

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য