• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভূমিকম্প : দেয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যু, মা–সহ আরও আহত ২ 

ঢাকা-নরসিংদী অঞ্চলে রিখটার স্কেলের ৫.৭ মাত্রার ভূমিকম্প—রূপগঞ্জে ভবনের দেয়াল ধসে করুণ মৃত্যু ফাতেমার

Friday, 21 November 2025, 7:02 pm
ভূমিকম্প : দেয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যু, মা–সহ আরও আহত ২ 

Oplus_131072

5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদন  :

ঢাকা ও আশপাশের এলাকায় অনুভূত শক্ত ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছে ১০ মাস বয়সী ফাতেমা নামের এক শিশু।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন আহত হয়েছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় পাশের একটি ভবনের দেয়াল হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। গুরুতর আহত অবস্থায় তার মা এবং প্রতিবেশী নারীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ফাতেমা ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার বাসিন্দা আব্দুল হকের কন্যা। তার বাবা ঢাকার শ্যামবাজারে ব্যবসা করেন। হঠাৎ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ ভুঁইয়া জানান, “ভূমিকম্প টের পেয়ে দ্রুত বাইরে বের হয়ে আসি। তখনই শুনি পাশের ভবনের দেয়াল ধসে একটি শিশু মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।”

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এর উপকেন্দ্র ছিল ঢাকার কাছেই—নরসিংদীর ঘোড়াশালে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় ঝাঁকুনি ছিল তীব্র।

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলায় ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেকেই বাড়ি থেকে বের হয়ে আসে। রাজধানীর বাড্ডা, ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ভবনের দেয়ালে ফাটল ধরার ও পলেস্তরা খসে পড়ার খবর পাওয়া গেছে। ঘরের শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

রূপগঞ্জের এই দুর্ঘটনা আবারও ভবনের নিরাপত্তা ও ভূমিকম্পঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Previous Post

নারায়ণগঞ্জসহ সারা দেশে ভূমিকম্প

Next Post

আযানের ধ্বনি ও উলুধ্বনিতে কেঁপে ওঠে চারিদিক, সকল ধর্মের মানুষের প্রার্থনা

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়
Lead 1

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত
Lead 1

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত

Next Post
আযানের ধ্বনি ও উলুধ্বনিতে কেঁপে ওঠে চারিদিক, সকল ধর্মের মানুষের প্রার্থনা

আযানের ধ্বনি ও উলুধ্বনিতে কেঁপে ওঠে চারিদিক, সকল ধর্মের মানুষের প্রার্থনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য