• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘প্রশাসনিক ছত্রচ্ছায়ায়’ দখল : বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

Sunday, 30 November 2025, 9:26 pm
‘প্রশাসনিক ছত্রচ্ছায়ায়’ দখল : বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

Oplus_131072

5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী সফর আলী কলেজ সংলগ্ন টিপু সুলতান সুপার মার্কেট জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কালামের বিরুদ্ধে।

মালিক টিপু সুলতান অভিযোগ করেছেন—এক ধরনের ‘নাটকীয়তা ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে’ তার মার্কেটকে ভাড়াটিয়ার মাধ্যমে কৌশলে নিজেদের দখলে নিয়ে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেছে ওই নেতারা।

মার্কেট ভাড়া নিয়ে ‘দলীয় অফিস’ বানানোর অভিযোগ

তথ্যসূত্র মতে, ১২টি দোকান নিয়ে গঠিত টিপু সুলতান সুপার মার্কেটটি ২০২৩ সালের ১৪ এপ্রিল দেলোয়ার হোসেন নামে এক ভাড়াটিয়ার কাছে ৫ বছরের জন্য ৯ লাখ টাকা অগ্রিম ও বাৎসরিক ৪ লাখ ৫০ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়।

তিনি ‘সোনার মদিনা’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা চালাতেন দুই বছর। পরে ব্যবসা বন্ধের ইচ্ছা প্রকাশ করে অতিরিক্ত এক বছরের সময় নেন, যার আট মাস অতিক্রম হয়েছে এবং চার মাস বাকি।

এই সময়েই—মার্কেট মালিককে না জানিয়েই—২০২৫ সালের ২৭ নভেম্বর আড়াইহাজারের আম্বার রেস্টুরেন্টে বসে দেলোয়ারের কাছ থেকে তিন বছরের জন্য ৬ লাখ টাকা অগ্রিমে দোকান ভাড়া নেন উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ ভূইয়াসহ অন্যরা—এমন অভিযোগ টিপু সুলতানের।

অভিযোগ  : মালিককে থানায় টেনে নিয়ে চাপ সৃষ্টি

টিপু সুলতান অভিযোগ করেন, পরদিন ২৯ নভেম্বর দুপুরে মসজিদে নামাজে যাওয়ার সময় তাকে জোরপূর্বক ধরে থানা পর্যন্ত নিয়ে যান অভিযুক্তদের সহযোগীরা। সেখানে তাকে দোকান ভাড়া দিতে চাপ প্রয়োগ করা হয়।
হার্টের রোগী হওয়ায় চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মার্কেটের তালা খুলে দিলেও, ভাড়া নেয়া হয় তার কাছ থেকে নয়—বরং তার ভাড়াটিয়ার কাছ থেকেই—যা পুরোপুরি বেআইনি বলে দাবি মালিকের।

তালা খোলার পরপরই ইউসুফ, আব্দু ও কালামের লোকজন মার্কেট দখলে নেয় বলে অভিযোগ পরিবারটির। এরপর থেকেই মালিক পক্ষ আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে তারা।

‘বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রশাসনের নীরবতা’—মালিক পক্ষের অভিযোগ

টিপু সুলতান ও তার পরিবার দাবী করে বলেন—
“সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। উল্টো নাটকীয়তার মধ্য দিয়ে আমাদের সম্পদ দখল করে নেওয়া হলো।”

অভিযুক্তদের পাল্টা বক্তব্য

অভিযোগকারীর দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে বক্তব্য দিয়েছেন তিন নেতা।

ইউসুফ আলী ভূইয়া, সভাপতি, আড়াইহাজার উপজেলা বিএনপি “এসব মিথ্যা অভিযোগ। আমরা ভাড়াটিয়ার কাছ থেকেই ভাড়া নিয়েছি, মেয়াদ থাকা চার মাসের জন্যই নিয়েছি।”

লুৎফর রহমান আব্দু, সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি“আমরা কিছু দখল করিনি। ছয় মাসের জন্য ভাড়া নিয়েছি। তাছাড়া টিপু আওয়ামী লীগ করেন। প্রয়োজনে নির্বাচনের পর দোকান ফেরত দেব।”

কালাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল “একটা ভুয়া নিউজ তৈরি করা হয়েছে। টিপু ভাইয়ের সম্মতিতেই দোকান নিয়েছি।”

থানার ওসির বক্তব্য

আড়াইহাজার থানার ওসি খন্দকার মো. নাসির উদ্দিন বলেন— “আমি জানি দোকান ভাড়া দিয়ে তালা খুলে দিয়েছেন। দখল হয়েছে কিনা—জানি না।”

Previous Post

ভিক্ষুক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি কর্মী পলাতক

Next Post

ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : পুড়ল ২০ শ্রমিকঘর

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : পুড়ল ২০ শ্রমিকঘর

ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : পুড়ল ২০ শ্রমিকঘর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য