• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু : স্ত্রী আটক, তদন্তে পুলিশ

Thursday, 11 December 2025, 4:13 pm
সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু : স্ত্রী আটক, তদন্তে পুলিশ

Oplus_131072

9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লা প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। দুই বছর পর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি স্ত্রী মনিরা বেগম (২১) ও পাঁচ বছরের কন্যা নাফিসাকে নিয়ে হাজীগঞ্জে বাস করতেন। একই ভবনের চতুর্থ তলায় থাকতেন তার শ্বশুর–শাশুড়ি।

স্ত্রীর দাবি : রাত আড়াইটায় স্বামীকে ফাঁস দিতে দেখেন

মনিরা বেগম জানান, তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বুধবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্বামীর সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটিও হয়।

মনিরার দাবি, রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ পেয়ে তিনি জেগে দেখেন— তার ওড়না দিয়ে জানালার গ্রিলে ফাঁস দিয়ে ঝুলছেন নিজাম উদ্দিন। চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নিচে নামায়। তবে হাসপাতালে নেওয়ার কথা উঠলেও নিহতের বড় ভাই ও স্বজনরা তা করতে দেননি বলে তিনি জানান।

পরিবারের অভিযোগ: মরদেহে ছিল রক্ত, আত্মহত্যা নয়

নিহতের বড় ভাই মইনুদ্দিন দাবি করেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিছানায় ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নাক-মুখে রক্ত দেখা যায়। তাদের সন্দেহ, এটি আত্মহত্যা নয়, বরং অন্য কোনো কারণ থাকতে পারে। পরে তারা পুলিশে খবর দিলে ভোরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ বলছে—ঘটনা রহস্যজনক

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি প্রথম দৃষ্টিতে রহস্যজনক হওয়ায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা— তা জানতে আমরা নিহতের পরিবার, স্ত্রী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

স্থানীয়দের মধ্যে নানা জল্পনা

একই ভবনে শ্বশুর–শাশুড়ির অবস্থান, দাম্পত্য কলহ, স্ত্রী–পরিবারের বর্ণনার অসামঞ্জস্য ও মরদেহে রক্ত পাওয়ার কথাসহ বিভিন্ন বিষয়কে ঘিরে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশ তদন্তের ফলাফলের দিকে এখন সবার দৃষ্টি।

Previous Post

অভ্যন্তরীণ কোন্দলে তৃণমূলে অস্থির নারায়ণগঞ্জ বিএনপি

Next Post

তফসিল ঘোষণা : ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
তফসিল ঘোষণা : ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

তফসিল ঘোষণা : ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য