• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড়

আড়াইহাজারে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হাত-পা ভাঙার হুমকির অভিযোগ, ভাইরাল অডিওতে তোলপাড়

Monday, 15 December 2025, 10:59 am
ধানের শীষের প্রার্থীর কণ্ঠে হুমকি—ভাইরাল অডিও তোলপাড়

Oplus_131072

10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

মাত্র দুই মাসের ব্যবধানে আবারও চরম বিতর্কে জড়ালেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

এর আগে বিলাসবহুল ও কোটি টাকা মূল্যের একাধিক গাড়ি ব্যবহারের অভিযোগে সমালোচিত হওয়ার পর এবার এক ছাত্রদল নেতাকে ‘হাত-পা ভেঙে এলাকাছাড়া করার’ হুমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ সংক্রান্ত তিন মিনিট তিন সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অডিওতে ছাত্রদল নেতা আবু হানিফ রাসেল ভূঁইয়াকে সরাসরি হুমকি দেওয়ার কণ্ঠ শোনা যায় বলে দাবি করা হচ্ছে। এর পরপরই রাসেল ভূঁইয়ার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে চরম আতঙ্কের মধ্যে হুমকির বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায়। ভিডিওতে দুইজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাটি আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, আবু হানিফ রাসেল ভূঁইয়া আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার বাসিন্দা এবং নজরুল ইসলাম আজাদের প্রতিবেশী। তিনি বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী ও দলটির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী হয়ে নির্বাচনি মাঠে কাজ করছিলেন। এ কারণেই তাকে হুমকি দেওয়া হয়েছে বলে তার দাবি।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু হানিফ রাসেল ভূঁইয়া বলেন, শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে তাকে কল করেন নজরুল ইসলাম আজাদ। ফোনালাপে সুমনের পক্ষে কাজ বন্ধ না করলে ‘হাত-পা ভেঙে ফেলা’, এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা এবং ব্যবসা-বাণিজ্য গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভাইরাল হওয়া অডিও ক্লিপে নজরুল ইসলাম আজাদকে বলতে শোনা যায়,
“তুমি আমার কথা রেকর্ড কইরা রাইখো… যদি মনোনয়ন চেঞ্জ না হয়, তাহলে তুমি আর কোনোদিন পাচরুখীতে আসবা না… নাইলে কিন্তু তোমার হাত-পা কিছু থাকবে না।”

এ সময় রাসেল নিজেকে নির্দোষ দাবি করলে তাকে আরও অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

রাসেল ভূঁইয়া জানান, হুমকির পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শুক্রবারের পর থেকে বাড়িতে যাননি। তার দাবি, শনিবার রাতে নজরুল ইসলাম আজাদ তার লোকজনকে তার বাড়িতে পাঠিয়েছেন। বিষয়টি তিনি দলীয় জ্যেষ্ঠ নেতাদের অবহিত করেছেন বলেও জানান।

এ বিষয়ে বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন,
“আমি অডিও রেকর্ডটি শুনেছি। ভিন্নমতের প্রতি সহনশীলতা জাতীয়তাবাদী রাজনীতির একটি মৌলিক শিক্ষা। একজন দলীয় নেতার এমন আচরণ আমাকে মর্মাহত করেছে। দল এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে একটি নম্বর বন্ধ পাওয়া যায়, অন্য নম্বরে ফোন রিসিভ করা হয়নি।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন,
“ভাইরাল অডিও ক্লিপটি এখনো আমার নজরে আসেনি। এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের হুমকি ও অভ্যন্তরীণ কোন্দল শুধু দলের ভাবমূর্তিই ক্ষুণ্ন করছে না, বরং নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয়, দলীয়ভাবে বিএনপি এই অভিযোগের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী কী ভূমিকা পালন করে।

Previous Post

ওসমান হাদিকে গুলি : নারায়ণগঞ্জে ফয়সল করিমের স্ত্রী-শ্যালক আটক

Next Post

দ্বিমুখী নীতি : রিয়াদ বহিষ্কার, আজাদের হুমকিতে নীরব বিএনপি !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
দ্বিমুখী নীতি : রিয়াদ বহিষ্কার, আজাদের হুমকিতে নীরব বিএনপি !

দ্বিমুখী নীতি : রিয়াদ বহিষ্কার, আজাদের হুমকিতে নীরব বিএনপি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য