• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পেশাদারিত্ব ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

Saturday, 20 December 2025, 9:06 pm
পেশাদারিত্ব ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

Oplus_131072

13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও সাহস বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এনটিজেএ)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় সিন্যামুন রেস্টুরেন্টে সংগঠনের এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। এতে জেলার বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা।

তিনি বলেন, “বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহারের ফলে সাংবাদিকতার চ্যালেঞ্জ বহুগুণে বেড়েছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাংবাদিকরা বাড়তি ঝুঁকির মধ্যে কাজ করছেন। এ অবস্থায় পেশাদারিত্ব ও সততা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।”

সংগঠনের আরেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, “নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সরকারি অনুমোদনপ্রাপ্ত জেলার একমাত্র টেলিভিশন সাংবাদিক সংগঠন। বিভাগীয় শ্রম অধিদপ্তর থেকে অনুমোদন ও নিবন্ধন পাওয়ায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।”

উপদেষ্টাদ্বয় সংগঠনের সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন। তিনি জেলার টেলিভিশন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসাইন রবিন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক ও প্রথম আলোর বর্তমান জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ।

আলোচনায় সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতামত দেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর ইসলাম, কোষাধ্যক্ষ হাসানুল রাকিব, দপ্তর ও প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন, কার্যকরী কমিটির সদস্য দীলিপ কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম হানিফসহ অন্যান্য সদস্যরা।

মুক্ত আলোচনায় অংশ নেন নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি নোমান চৌধুরী সুমন, এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজীব, স্টার নিউজের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু ও এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন।
সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখা, সাংবাদিকদের নিরাপত্তায় করণীয়, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনা হয়।

সভা শেষে উপদেষ্টা ড. ফজলুল হক রুমন রেজা ও আব্দুস সালাম সংগঠনের প্রতি দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদানসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

Previous Post

আড়াইহাজারে মস্তকবিহীন যুবক হত্যা, গ্রেপ্তার ১

Next Post

কলি গ্রেপ্তার, কিন্তু রূপগঞ্জে নয়—পুলিশে প্রশ্ন !

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
কলি গ্রেপ্তার, কিন্তু রূপগঞ্জে নয়—পুলিশে প্রশ্ন !

কলি গ্রেপ্তার, কিন্তু রূপগঞ্জে নয়—পুলিশে প্রশ্ন !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য