• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন : সিদ্ধান্তহীনতার নগ্ন প্রদর্শনী

Sunday, 21 December 2025, 1:00 am
নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন : সিদ্ধান্তহীনতার নগ্ন প্রদর্শনী

Oplus_131072

7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিবেদক  :

নারায়ণগঞ্জে রাজনীতি যেন থামছেই না। পাঁচটি সংসদীয় আসন ঘিরে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া একদিকে যেমন উত্তেজনা সৃষ্টি করেছে, অন্যদিকে তেমনি তৈরি করেছে প্রশ্ন, বিভ্রান্তি ও গুঞ্জনের ঘন কুয়াশা। কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত, স্থানীয় নেতৃত্বের অবস্থান এবং প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য—সব মিলিয়ে নারায়ণগঞ্জের রাজনীতি এখন এক অদ্ভুত গেরাকলে আবদ্ধ।

প্রথম দফায় বিএনপি দেশের বিভিন্ন আসনের প্রার্থী ঘোষণা করলেও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রার্থীর নাম অঘোষিত থাকে।

এই শূন্যতা স্থানীয় রাজনীতিতে কৌতূহল ও জল্পনা বাড়িয়ে দেয়।

অন্যদিকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলামের আজাদের নাম ঘোষণার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামে বিএনপিরই একাংশ—নেতাকর্মীরা কাফনের কাপড় পরে আজাদবিরোধী মিছিল, সমাবেশ ও প্রতিবাদে অংশ নেন। যা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দেয়।

সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় নারায়ণগঞ্জ সদর তথা নারায়ণগঞ্জ-৫ আসনকে ঘিরে।

শুরু থেকেই একাধিক মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ, দেনদরবার ও গুঞ্জন চলছিল। এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে আসেন সিটিজেন ব্যাংকের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ, যিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ও ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গিরগিটির মত  হঠাৎ করেই নিজেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে উপস্থাপন করার চেষ্টা, চেম্বার অব কমার্স থেকে সংসদ সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা এবং কোটি কোটি টাকা ব্যয়ের গুঞ্জন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে।

মনোনয়ন পাওয়ার পর হঠাৎ করে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্বাচন না করার ঘোষণা, আবার মাত্র দু’দিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসা—মাসুদুজ্জামান মাসুদের এমন পরস্পরবিরোধী অবস্থান সমালোচনার জন্ম দেয়।

এই নাটকীয়তার মধ্যেই শনিবার ২০ ডিসেম্বর সকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে—নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি নতুন করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দিতে যাচ্ছে।

দিনের শেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়।

বিকেলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিজেই ঘোষণা দেন, নারায়ণগঞ্জ সদর আসনে বিএনপি তাকে প্রার্থী করেছে।

তিনি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের দপ্তরে ও বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে এখানেই শেষ নয় নাটক।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কৌশলী ভাষায় একটি স্ট্যাটাস দেন, যা অনেকের চোখে দলীয় সিদ্ধান্তের প্রতি কঠোর সমালোচনা হিসেবেই ধরা পড়ে। এতে করে বিভ্রান্তি আরও গভীর হয়।

এরপর শনিবার ২০ ডিসেম্বর রাতের বেলায় নতুন করে গণমাধ্যমে আসে মাসুদুজ্জামান মাসুদের বক্তব্য। তিনি নেতাকর্মীদের ‘বিভ্রান্ত ও বিচলিত না হওয়ার’ আহ্বান জানিয়ে দাবি করেন, আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনে তার প্রার্থিতা বহাল রয়েছে।

একই সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সারাদেশের প্রার্থী তালিকা দলের নীতি-নির্ধারণী পর্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে।

একদিকে স্থানীয় পর্যায়ে এক প্রার্থীর ঘোষণা, অন্যদিকে কেন্দ্রীয় নেতার বক্তব্যে তালিকা চূড়ান্ত—এই দুইয়ের মধ্যকার সাংঘর্ষিক বার্তা নারায়ণগঞ্জের রাজনীতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে সংশয়—আসল সিদ্ধান্ত কোনটি ?

সব মিলিয়ে নারায়ণগঞ্জের রাজনীতি এখন মনোনয়ন যুদ্ধ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পরস্পরবিরোধী বক্তব্যের এক জটিল অধ্যায়ে দাঁড়িয়ে।

এই পরিস্থিতি শুধু বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা নয়, আসন্ন নির্বাচনে দলটির জনসমর্থন ও বিশ্বাসযোগ্যতার ওপরও বড় প্রভাব ফেলতে পারে। প্রশ্ন থেকে যায়—এই অদ্ভুত গেরাকল কবে খুলবে, আর শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের রাজনীতির নিয়ন্ত্রণ থাকবে কার হাতে ?

Previous Post

ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পাঁচ যান নদীতে, নিখোঁজ ভ্যানচালক

Next Post

পৃথক ঘটনায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়
Lead 1

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়

Next Post
পৃথক ঘটনায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু

পৃথক ঘটনায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য