• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হাসিনার তৈলমর্দনকারী বিতর্কিত হাতেমের কান্ড : তারেক রহমানের সাথে করমর্দন

ক্ষমতার ছায়া বদলালেও মুখ বদলায় না মোহাম্মদ হাতেম : দালালি রাজনীতির পুরনো খেলোয়াড়, নতুন দরজায় কড়া নাড়া

Sunday, 4 January 2026, 10:38 pm
হাসিনার তৈলমর্দনকারী বিতর্কিত হাতেমের কান্ড : তারেক রহমানের সাথে করমর্দন

Oplus_131072

15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের শিল্প ও রাজনীতির অলিগলিতে মোহাম্মদ হাতেম নামটি নতুন নয়। তবে প্রশ্ন হলো—তিনি আদৌ একজন নিরপেক্ষ শিল্প উদ্যোক্তা, নাকি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার দরবার বদলে নেওয়া এক চেনা সুবিধাবাদী চরিত্র ?

বিকেএমইএর সভাপতি হিসেবে নিজেকে শিল্প খাতের মুখপাত্র দাবি করলেও, বাস্তবতা বলছে—মোহাম্মদ হাতেম বরাবরই ক্ষমতার নিকটবর্তী থাকতে মরিয়া। সরকার বদলায়, রাজনৈতিক মেরুকরণ বদলায়, কিন্তু হাতেমের অবস্থান বদলায় না—শুধু মুখ ঘোরে নতুন ক্ষমতার দিকে। তেলবাজি করে স্বর্থ হাসিল ই তার মূল লক্ষ্য।

শেখ হাসিনার পতনের আগের দিন: কাদের পক্ষে ছিলেন হাতেম ?

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে মোহাম্মদ হাতেমের উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাপ কমাতে ব্যবসায়ীদের ‘সব ধরনের সহযোগিতার’ আশ্বাস দেওয়া হয়—এমন ভিডিও ভাইরাল হয়েছে / রয়েছে।

শেখ হাসিনা পতনের পর পর নিজেকে রক্ষা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের হাতে ৫০ লা্খ টাকা হস্তান্তর করে সেই যাত্রায় রক্ষা পান এই হাতেমসহ ওসমানীয় চক্রের দালাল সদস্যরা।

প্রশ্ন উঠেছে—

# একজন শিল্প সংগঠনের সভাপতি হয়ে তিনি কেন একটি রাজনৈতিক আন্দোলন দমনের আলোচনায় যুক্ত হলেন ?

# ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি কি সরকারের অঘোষিত মুখপাত্রে পরিণত হননি ?

নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরেই তিনি ‘ওসমানপন্থী অন্যতম দালাল’ হিসেবে পরিচিত—এমন অভিযোগ স্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ীদের মুখে মুখে। এই পরিচয়ের কারণেই একাধিকবার প্রকাশ্যে অপমান, ধিক্কার ও লাঞ্ছনার মুখে পড়েন সভাস্থ থেকেও বিতারিত হয়েছেন তিনি। কিন্তু তাতেও তার রাজনৈতিক দৌড়ঝাঁপ থেমে থাকেনি হাতেমের ।

এতো অপমানের পরও দৌড় : কেন এত মরিয়া ?

অনুসন্ধানে উঠে এসেছে, রাজনৈতিক অপমান বা সামাজিক প্রত্যাখ্যানের পরও হাতেমের লক্ষ্য একটাই—ক্ষমতার বলয়ে থাকা। নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলের একাংশ বলছে,“তিনি শিল্প সংগঠনকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত প্রভাব আর নিরাপত্তা নিশ্চিত করতে চান।”

এই অভিযোগ নতুন নয়। বরং বছরের পর বছর ধরে একই অভিযোগ ঘুরেফিরে এসেছে—
ক্ষমতার সঙ্গে থাকা, সুবিধা নেওয়া, প্রয়োজনে অবস্থান বদলানো।

তারেক রহমানের পাশে বসা : নিছক সৌজন্য, না নতুন বার্তা ?

এমন প্রেক্ষাপটে রাজধানীর গুলশানে আজ  রোববার (৪ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে মোহাম্মদ হাতেমের উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তারেক রহমানের পাশে বসে করমর্দনের দৃশ্যকে অনেকেই দেখছেন ইমেজ পুনর্গঠনের নাটকীয় প্রচেষ্টা হিসেবে।

নারায়ণগঞ্জজুড়ে গুঞ্জন—
তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের ‘পদলেহন’ করছেন, ভবিষ্যতের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে।

প্রশ্ন উঠছে—

# বিকেএমইএর সভাপতি কি ব্যক্তিগত রাজনৈতিক নিরাপত্তার জন্য সংগঠনের মর্যাদা ব্যবহার করছেন ?

# অতীতে আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগ থাকা একজন ব্যক্তি হঠাৎ বিএনপির ঘনিষ্ঠ হয়ে উঠলে তা কতটা বিশ্বাসযোগ্য ?

শিল্প সংগঠন না রাজনৈতিক সিঁড়ি ?

অনুসন্ধানে দেখা গেছে, হাতেমের নেতৃত্বে বিকেএমইএ বারবার রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে। শিল্পখাতের ন্যায্য দাবি, শ্রমিক সংকট বা রপ্তানি সমস্যার চেয়ে বেশি আলোচনায় এসেছে সভাপতির ব্যক্তিগত রাজনৈতিক ভূমিকা।

একজন সাবেক শিল্প নেতা মন্তব্য করেন,“বিকেএমইএ এখন শিল্প সংগঠন কম, রাজনৈতিক লবিং প্ল্যাটফর্ম বেশি হয়ে গেছে।”

নীরবতা কেন ?

এত অভিযোগ, বিতর্ক ও গুঞ্জনের পরও মোহাম্মদ হাতেমের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তিনি না অস্বীকার করছেন, না ব্যাখ্যা দিচ্ছেন। এই নীরবতাই প্রশ্নকে আরও ঘনীভূত করছে।

ক্ষমতার পালাবদলের এই সময়ে নারায়ণগঞ্জের মানুষ জানতে চায়—
মোহাম্মদ হাতেম কি আবারও সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে নিতে পারবেন, নাকি এবার তার অতীতই হয়ে উঠবে সবচেয়ে বড় বাধা?

একটি প্রশ্ন এখন স্পষ্ট—

শিল্পের নামে রাজনীতি আর রাজনীতির নামে সুবিধাবাদ—এই চক্র কি কখনো ভাঙবে ?

Previous Post

খাঁটির নামে গুড়ে বিষ : প্রশাসনের নীরবতায় বেপরোয়া চক্র

Next Post

সিপিবি নেতা সুজয় রায় চৌধুরী বিকুর মৃত্যুতে শোকের ছায়া

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
সিপিবি নেতা সুজয় রায় চৌধুরী বিকুর মৃত্যুতে শোকের ছায়া

সিপিবি নেতা সুজয় রায় চৌধুরী বিকুর মৃত্যুতে শোকের ছায়া

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য