• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁয়ের এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

Thursday, 8 January 2026, 9:20 pm
সোনারগাঁয়ের এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

Oplus_131072

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি :

গাজীপুর নগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে গাজীপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের মোগরখাল এলাকায়, বাসন থানার আওতাধীন স্থানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া এনসিপি নেতা হাবিব চৌধুরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা।

তিনি প্রয়াত ফটিক চানের ছেলে এবং বর্তমানে গাজীপুরের মোগরখাল এলাকায় বসবাস করছেন। হাবিব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য।

পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্যমতে, হাবিব চৌধুরী তার ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সেই সূত্র ধরে সকালে দুইজন ব্যক্তি মোটরসাইকেলটি দেখতে আসেন। প্রায় এক ঘণ্টা ধরে মোটরসাইকেলটি পর্যবেক্ষণের পর এক পর্যায়ে একজন মোটরসাইকেল চালু করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় অপর ব্যক্তি হাবিব চৌধুরীর কাছে এসে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন।

হাবিব চৌধুরী মোটরসাইকেলের পেছনে দৌড় দিলে তাকে লক্ষ্য করে আবারও গুলি করা হয়। তবে কোনো গুলি তার শরীরে লাগেনি। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

হাবিব চৌধুরী বলেন, “মোটরসাইকেল কেনার কথা বলে তারা দেখা করে। একজন টেস্ট করার কথা বলে গাড়ি চালু করে নেয়, আর অন্যজন হঠাৎ আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যাই।”

এ ঘটনাকে পরিকল্পিত হামলা দাবি করে এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও গাজীপুর-২ আসনের প্রার্থী আলী নাছের খান বলেন,

“ট্র্যাপ সাজিয়ে জুলাই যোদ্ধা হাবিব চৌধুরীকে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলি লাগলে তিনি শহীদ হাদির মতো শহীদ হতেন। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা এখনো নিরাপদ নয়। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।”

তিনি ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গুলির খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ একটি গুলির খোসা উদ্ধারের দাবি করেছে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জের একজন রাজনৈতিক কর্মীর ওপর এমন ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অনলাইন মাধ্যমে পণ্য বিক্রির নামে সংঘটিত অপরাধ ঠেকাতে আরও সতর্কতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার দাবি উঠেছে।

Previous Post

ত্বকী হত্যা : ১০০ তারিখেও চার্জশিট শূন্য

Next Post

কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে পাচার : ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে পাচার : ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে পাচার : ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য