• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র সোনারগাঁ, সংঘর্ষে আহত ১৫

Thursday, 22 January 2026, 12:08 am
আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র সোনারগাঁ, সংঘর্ষে আহত ১৫

Oplus_131072

2
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয় প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পিরোজপুর ইউনিয়ন।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করতে হয়।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। দা, বটি, টেঁটা, বল্লম, লোহার রড ও ইটপাটকেলের আঘাতে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামের একটি পক্ষের সঙ্গে পাঁচানি গ্রামের আরেকটি পক্ষের দীর্ঘদিনের আধিপত্য বিরোধ থেকেই এ সহিংসতার সূত্রপাত। সাবেক ইউপি সদস্য মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে পাঁচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের বিরোধ সম্প্রতি আরও তীব্র আকার ধারণ করে।

সংঘর্ষে আহত পাঁচানি গ্রামের বজলু মিয়া অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে ঢুকে পরিকল্পিত হামলা চালায়।

এ সময় বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।

প্রাণ বাঁচাতে অনেকেই মসজিদের ছাদে আশ্রয় নিলেও সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়া ভিন্ন বক্তব্য দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে পাঁচানি গ্রামের একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ওপর নিপীড়ন চালিয়ে আসছে। সকালে নদীতে যাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষে রূপ নেয়।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুই পক্ষের বিরোধ মেটাতে সম্প্রতি স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। সংঘর্ষের পর এলাকায় গিয়ে তিনি একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুরের চিহ্ন দেখতে পান।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় টহল দিচ্ছে। আপাতত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে পরিস্থিতি শান্ত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Previous Post

সাত খুনে ছায়ামুক্তি, দুর্নীতিতে সিলগালা : নারায়ণগঞ্জে কল নড়ার শব্দ

Next Post

প্লাস্টিক সাইন কারখানায় ভয়াবহ আগুন, নানান গুঞ্জন

Related Posts

নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই ‘সামেদ আলী’ বাহিনীর দৌরাত্ম্য
Lead 5

নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই ‘সামেদ আলী’ বাহিনীর দৌরাত্ম্য

আড়াইহাজারে ঈদে ছেলেদের নজর কেড়েছে  আলিফ পাঞ্জাবি
Lead 6

আড়াইহাজারে ঈদের আনন্দে রুচিশীলতার ছোঁয়া—‘আলিফ’ পাঞ্জাবি

মাদক বিরোধে রক্তাক্ত ফতুল্লা, যুবকের মৃত্যু
Lead 6

মাদক বিরোধে রক্তাক্ত ফতুল্লা, যুবকের মৃত্যু

ফতুল্লায় শীর্ষ মাদক কারবারি ‘পেটকাটা রকি’ গ্রেফতার, অস্ত্রসহ আটক ৫
Lead 5

ফতুল্লায় শীর্ষ মাদক কারবারি ‘পেটকাটা রকি’ গ্রেফতার, অস্ত্রসহ আটক ৫

ঝুট ব্যবসায় প্রভাবের সমীকরণ : বিতর্কের কেন্দ্রে বিতর্কিত হাতেম
Lead 1

ঝুট ব্যবসায় প্রভাবের সমীকরণ : বিতর্কের কেন্দ্রে বিতর্কিত হাতেম

শ্রমজীবীদের সম্মানে কিবরিয়া মিয়াজীর ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া
Lead 6

শ্রমজীবীদের সম্মানে কিবরিয়া মিয়াজীর ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া

Next Post
প্লাস্টিক সাইন কারখানায় ভয়াবহ আগুন, নানান গুঞ্জন

প্লাস্টিক সাইন কারখানায় ভয়াবহ আগুন, নানান গুঞ্জন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই ‘সামেদ আলী’ বাহিনীর দৌরাত্ম্য 07 Mar, 2026
  • আড়াইহাজারে ঈদের আনন্দে রুচিশীলতার ছোঁয়া—‘আলিফ’ পাঞ্জাবি 07 Mar, 2026
  • মাদক বিরোধে রক্তাক্ত ফতুল্লা, যুবকের মৃত্যু 07 Mar, 2026
  • ফতুল্লায় শীর্ষ মাদক কারবারি ‘পেটকাটা রকি’ গ্রেফতার, অস্ত্রসহ আটক ৫ 07 Mar, 2026
  • ঝুট ব্যবসায় প্রভাবের সমীকরণ : বিতর্কের কেন্দ্রে বিতর্কিত হাতেম 07 Mar, 2026
  • শ্রমজীবীদের সম্মানে কিবরিয়া মিয়াজীর ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া 07 Mar, 2026
  • রাজনীতির পালাবদলে নীরব নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী 07 Mar, 2026
  • ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 06 Mar, 2026
  • ঘুষ খেল পুলিশ, জেলে গেল মা–মেয়ে ! পেকুয়ায় চাঞ্চল্য 06 Mar, 2026
  • ফতুল্লায় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হাবিব গ্রেফতার 06 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য