• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় সরকারি জমি দখলচক্রের ফের তাণ্ডব

সরকারি জমি দখলের পাঁয়তারা, অগ্নিকাণ্ডে পুড়ল ২০ ঘর—ফতুল্লায় ফের সক্রিয় দখলদার চক্র

Sunday, 8 February 2026, 10:56 pm
ফতুল্লায় সরকারি জমি দখলচক্রের ফের তাণ্ডব

Oplus_131072

11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র।

অভিযোগ রয়েছে, কয়েক মাসের ব্যবধানে একই চক্র পুনরায় সরকারি সম্পত্তি দখল করে ঘরবাড়ি নির্মাণের পাঁয়তারা করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি ও অপরাধমূলক তৎপরতা বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি সরকারি জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

মানবিকতার দোহাই ও অসহায় মানুষের আশ্রয়ের কথা বলে জমি দখলের চেষ্টা চালালেও অন্তরালে রয়েছে আর্থিক স্বার্থ ও প্রভাব বিস্তারের পরিকল্পনা।

অভিযোগ আছে, সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী মহলকে ম্যানেজ করে তারা পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

এরই মধ্যে গত বছর ২৯ জুলাই ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মিয়ার টিনশেড ঘর—যা দখল করা সরকারি জমির ওপর নির্মিত—সেখানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং অন্তত ২০টি বসতঘর পুড়ে যায়।

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, পরিকল্পিতভাবে জমি দখল ও পুনর্গঠনের পথ সুগম করতেই আগুনের ঘটনাকে ব্যবহার করা হতে পারে।

যদিও আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি, তবুও দখলদার চক্রের অতীত কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এলাকাবাসীর দাবি, সরকারি জমি দখল ও অপরাধচক্রের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভয়ারণ্যে পরিণত হতে পারে পুরো এলাকা।

সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগই এখন সময়ের দাবি।

Previous Post

গোপন বৈঠক ও দ্বিমুখী রাজনীতি : সোহেলকে ঘিরে বন্দরে তীব্র প্রশ্ন

Next Post

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ১৩ শ্রমিক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ১৩ শ্রমিক

ধলেশ্বরীতে ইটবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ১৩ শ্রমিক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য