• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

রূপগঞ্জে বকেয়া বেতন নিয়ে সংঘর্ষ: শ্রমিক-পুলিশ মুখোমুখি, আহত অন্তত ১০

Saturday, 28 February 2026, 6:44 pm
রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Oplus_131072

4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক এ এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, রপ্তানিমুখী এই কারখানায় প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। তবে তাদের মধ্যে ৭০ থেকে ৮০ জন শ্রমিক গত মাসের বেতন পাননি।

গত বৃহস্পতিবার বেতন পরিশোধ হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন দাবি করায় কয়েক দিন আগে তাদের মারধর করা হয়েছে এবং চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়েছে। সময়মতো বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলেও জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এতে মহাসড়কে আটকে থাকা কিছু যানবাহনও ভাঙচুরের শিকার হয়।

অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, “এক পর্যায়ে শ্রমিকরা পুলিশ ও প্রশাসনের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ব্যবহার করে এবং মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।”

তিনি আরও জানান, মালিকপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রেক্ষাপট ও তাৎপর্য

বিশেষজ্ঞরা বলছেন, পোশাক শিল্পে নিয়মিত বেতন পরিশোধে অনিয়ম ও শ্রমিক অসন্তোষ দীর্ঘদিনের সমস্যা।

সময়মতো বেতন পরিশোধ নিশ্চিত না হলে এ ধরনের অস্থিরতা আরও বাড়তে পারে, যা শিল্পখাতের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

Previous Post

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য