• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তালাবদ্ধ ভূমি অফিস : দুর্নীতিবাজদের শাস্তি নয়, বদলিতে ক্ষোভ

Thursday, 5 March 2026, 4:03 pm
তালাবদ্ধ ভূমি অফিস : দুর্নীতিবাজদের শাস্তি নয়, বদলিতে ক্ষোভ

Oplus_131072

2
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি সময় পার হলেও ভূমি অফিস তালাবদ্ধ থাকার ঘটনা ধরা পড়ে আকস্মিক পরিদর্শনে।

তবে ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে কেবল বদলি করায় ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে।

বুধবার (৪ মার্চ) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই সিদ্ধিরগঞ্জের ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। সেখানে গিয়ে তিনি দেখতে পান সরকার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কার্যালয় তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই।

সরকারি সময়ের পাঁচ মিনিট পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই কার্যালয়ে পৌঁছান প্রতিমন্ত্রী। কিন্তু অফিস তখনও বন্ধ ছিল। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক কর্মচারী এসে তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন। ততক্ষণেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত হননি।

এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিষয়টি বৃহস্পতিবার (৫ মার্চ) নিশ্চিত করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী।

তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

তবে প্রশাসনের এমন সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলছেন। স্থানীয়দের মতে, সরকারি দায়িত্বে চরম অবহেলার মতো ঘটনায় কেবল বদলি কোনো শাস্তি নয়; বরং এটি কার্যত দায় এড়ানোর পথ তৈরি করে। এতে মাঠপর্যায়ের সরকারি দপ্তরে শৃঙ্খলা ফেরানোর পরিবর্তে অনিয়মকে পরোক্ষভাবে উৎসাহিত করার আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী কায়সার কামাল ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে সতর্কবার্তা দেন। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে জনগণের সেবায় বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরে দায়িত্বহীনতা, অনিয়ম কিংবা দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তবে সচেতন মহলের প্রশ্ন—সরকারি সময়েও তালাবদ্ধ অফিস এবং কর্মকর্তাদের অনুপস্থিতির মতো গুরুতর ঘটনায় যদি কঠোর শাস্তির বদলে কেবল বদলি হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কতটা সম্ভব।

প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রকৃত শাস্তিমূলক ব্যবস্থার দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে।

Previous Post

ক্ষমতার পালাবদলেও অপ্রতিরোধ্য নব্য গডফাদার হাতেম !

Next Post

ফতুল্লায় মাদকাসক্ত মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

Related Posts

ফতুল্লায় মাদকাসক্ত মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
Lead 4

ফতুল্লায় মাদকাসক্ত মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ক্ষমতার পালাবদলেও অপ্রতিরোধ্য নব্য গডফাদার হাতেম !
Lead 1

ক্ষমতার পালাবদলেও অপ্রতিরোধ্য নব্য গডফাদার হাতেম !

ফতুল্লায় ছিনতাই সিন্ডিকেটের প্রধান ‘কিলার বাবু’ খুন
Lead 4

ফতুল্লায় ছিনতাই সিন্ডিকেটের প্রধান ‘কিলার বাবু’ খুন

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি
Lead 1

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?
Lead 1

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’
Lead 1

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’

Next Post
ফতুল্লায় মাদকাসক্ত মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় মাদকাসক্ত মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • ফতুল্লায় মাদকাসক্ত মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার no comments   05 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • ফতুল্লায় মাদকাসক্ত মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার 05 Mar, 2026
  • তালাবদ্ধ ভূমি অফিস : দুর্নীতিবাজদের শাস্তি নয়, বদলিতে ক্ষোভ 05 Mar, 2026
  • ক্ষমতার পালাবদলেও অপ্রতিরোধ্য নব্য গডফাদার হাতেম ! 05 Mar, 2026
  • ফতুল্লায় ছিনতাই সিন্ডিকেটের প্রধান ‘কিলার বাবু’ খুন 05 Mar, 2026
  • শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি 05 Mar, 2026
  • ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? 04 Mar, 2026
  • ⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’ 04 Mar, 2026
  • সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ? 04 Mar, 2026
  • নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট 04 Mar, 2026
  • প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান 04 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য