• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক

Thursday, 12 March 2026, 10:32 am
সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক

Oplus_131072

8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরপর দুই দিনে দুইটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর মধ্যে একটি ছিনতাইয়ের সময় গণধোলাইয়ে নিহত এক ছিনতাইকারীর লাশ এবং অপরটি খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ।

পুলিশ জানায়, গত ৮ মার্চ ভোর প্রায় ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা মোড় এলাকায় অটোরিকশাযোগে যাত্রীরা চলাচলের সময় একটি অটোরিকশার গতিরোধ করে মোটরসাইকেলযোগে আসা তিনজন সশস্ত্র ছিনতাইকারী।

এ সময় তারা যাত্রীদের দেশীয় অস্ত্র চাকু ও চাপাতি প্রদর্শন করে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ঠিক সেই সময় পাশ দিয়ে আরেকটি যাত্রীবাহী অটোরিকশা যাওয়ার সময় ঘটনাটি বুঝতে পেরে যাত্রীরা ডাকচিৎকার শুরু করলে স্থানীয় পথচারীরাও এগিয়ে আসেন। একপর্যায়ে তিন ছিনতাইকারীর মধ্যে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনতার হাতে আটক হয়। পরে ক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই ওই ছিনতাইকারীর মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর নাম জাকারিয়া হোসেন হৃদয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চন্দ্রনারায়ণপুর গ্রামের দারুল হুদার ছেলে।

বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ওসমাগনি রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনাস্থল থেকে একটি চাকু ও একটি চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ঘটনার সময় পালিয়ে যাওয়া তার দুই সহযোগীকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এরই মধ্যে পরদিন ৯ মার্চ সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিখোঁজ ব্যক্তির বিষয়ে থানায় কেউ যোগাযোগ করেনি।

পরপর দুই দিনে দুইটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে পুলিশ বলছে, উভয় ঘটনার বিষয়েই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।

Previous Post

পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার

Next Post

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য