• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন

ঈদকে ঘিরে ‘হান্টিং’: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ

Thursday, 12 March 2026, 8:15 pm
ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন

Oplus_131072

2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিবেদক :

প্রতিবছর রমজান মাস কিংবা ঈদকে সামনে রেখে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা যেমন নানা অনিয়মে জড়িয়ে পড়ে, তেমনি সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও ঘুষ ও উৎকোচ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।

অতীতে এ ধরনের পরিস্থিতিকে ঘিরে একটি বহুল আলোচিত শব্দ ছিল— “পুলিশের ঈদ হান্টিং”। যদিও বর্তমানে সেই শব্দটি তেমন আলোচনায় নেই, তবে অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থার কিছু অসাধু কর্মকর্তা এখনও একই ধরণের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এমন অভিযোগ বিশেষভাবে উঠেছে নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের একটি অসাধু চক্রকে ঘিরে। স্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ইটভাটা ও ডাইং কারখানার মালিকদের অভিযোগ— অধিদপ্তরের কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়মিতভাবে তাদের কাছ থেকে মাসোহারা আদায় করে থাকে। পিয়ন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত অনেকেই এই অনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ইটভাটা মালিকদের দাবি, নিয়মিত মাসোহারা বা ঘুষ না দিলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার ভয় দেখানো হয়। অনেক সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে বিভিন্ন তথ্য উপস্থাপন করে অভিযানের পরিবেশ তৈরি করা হয়। পরে অভিযানের নামে জরিমানা কিংবা ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এই জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—

# বক্তাবলী পূর্ব গোপালনগরের মেসার্স এস ইউ এ ব্রিকস – ৩ লাখ টাকা

# মেসার্স বোখারী ব্রিকস – ৩ লাখ টাকা

# নিজাম উদ্দিন ব্রিকস (এনবিএম সেভেন) – ৩ লাখ টাকা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল জানান, অভিযানে তিনটি ইটভাটা থেকে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এক্সকাভেটরের মাধ্যমে মেসার্স বোখারী ব্রিকসের কিলন আংশিক ভেঙে দেওয়া হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

তবে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের একটি অংশের দাবি, এসব অভিযানের আড়ালে মূলত “ঈদ হান্টিং” চালানো হচ্ছে। তাদের অভিযোগ, বছরের একটি নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে চাপ সৃষ্টি করে বড় অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করা হয়। আর কেউ সেই দাবিতে সাড়া না দিলে তার বিরুদ্ধে হঠাৎ করেই অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট মহলের মতে, পরিবেশ রক্ষার নামে যদি কোনো সংস্থা দুর্নীতি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে জড়িয়ে পড়ে, তাহলে তা শুধু প্রশাসনের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং প্রকৃত পরিবেশ রক্ষার কার্যক্রমকেও দুর্বল করে দেয়। তাই নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে ওঠা এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Previous Post

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !

Related Posts

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !
Lead 1

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !

সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক
Lead 5

সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক

পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার
Lead 4

পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার

‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’
Lead 1

‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’

অভিযোগ চাপা, অভিযুক্ত দারোগা মিলন নির্বিঘ্নে বিদায়—ক্ষুব্ধ জনমত
Lead 6

অভিযোগ চাপা, অভিযুক্ত দারোগা মিলন নির্বিঘ্নে বিদায়—ক্ষুব্ধ জনমত

বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী দিপু গ্রেফতার
Lead 4

বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী দিপু গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন 12 Mar, 2026
  • দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী ! 12 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক 12 Mar, 2026
  • পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার 12 Mar, 2026
  • ‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’ 11 Mar, 2026
  • অভিযোগ চাপা, অভিযুক্ত দারোগা মিলন নির্বিঘ্নে বিদায়—ক্ষুব্ধ জনমত 11 Mar, 2026
  • বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী দিপু গ্রেফতার 11 Mar, 2026
  • ২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী 10 Mar, 2026
  • নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২ 10 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার 09 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য