স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পূর্বাচল এলাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতারণামূলক সম্পর্কের মাধ্যমে তাকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নাসির উদ্দিন, যিনি ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী নারী বলেন, প্রায় ছয় মাস আগে একটি সামাজিক অনুষ্ঠানে তাদের পরিচয় হয়।
পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে বিদেশে চাকরি ও বিয়ের প্রলোভন দেখানো হয় বলেও তিনি দাবি করেন।
তার অভিযোগ, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে পূর্বাচলের একটি নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া, থানায় অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পরে আদালতে যাওয়ার সময় তাকে অপহরণের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত বিচার না পেলে আত্মহত্যার হুমকিও দেন ওই নারী।
অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা নাসির উদ্দিন এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
তিনি দাবি করেন, আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কারণে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ‘মিথ্যা ও সাজানো’ অভিযোগ প্রচার করছে।
তিনি বলেন, “আমি এই নারীকে চিনি না। এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত অপপ্রচার। প্রকাশিত ছবিগুলোও এডিট করা।”
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা









Discussion about this post