• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী প্রাণ, দায় করিমের চাঁদাবাজি !

পুণ্যস্নানে যাওয়ার পথে প্রাণ গেল লতারানীর—দূরপাল্লার বেপরোয়া বাস, ট্রাফিক পুলিশের চাঁদাবাজি প্রশ্নের মুখে

Thursday, 26 March 2026, 5:03 pm
পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী প্রাণ, দায় করিমের চাঁদাবাজি !

Oplus_131072

16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

পুণ্যস্নানের পবিত্র আকাঙ্ক্ষা পূরণ হলো না লতা রানী মন্ডলের (৫০)।

স্বামীর সঙ্গে লাঙ্গলবন্দ স্নানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে। তবে এই মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়—এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, বেপরোয়া পরিবহন চলাচল এবং ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ওঠা গুরুতর চাঁদাবাজির অভিযোগ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়কের ফতুল্লার রামারবাগ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতা রানী মন্ডল ফতুল্লার পিলকুনি এলাকার বাসিন্দা ও সুখ রঞ্জন মন্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে লাঙ্গলবন্দ পুণ্যস্নানে অংশ নিতে স্বামী-স্ত্রী একসঙ্গে বাসা থেকে বের হন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় লতারানীর জীবন। গুরুতর আহত হন তার স্বামী, যিনি চিকিৎসা শেষে বর্তমানে বাসায় ফিরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় কুষ্টিয়া থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বেপরোয়া বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) লতা রানীকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ডভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।

এই ঘটনায় আবারও সামনে এসেছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়কে দূরপাল্লার বাস চলাচল নিয়ে দীর্ঘদিনের অভিযোগ।

স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের দাবি, কোনো বৈধ অনুমতি ছাড়াই শত শত দূরপাল্লার বাস এই সড়ক দখল করে চলাচল করছে। আর এর পেছনে রয়েছে ট্রাফিক পুলিশের কিছু অসাধু সদস্যের নিয়মিত চাঁদাবাজি।

অভিযোগ রয়েছে, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ও কয়েকজন সার্জেন্টের মাধ্যমে মোটা অংকের মাসোহারা দিয়ে নির্বিঘ্নে চলাচল করছে এসব পরিবহন।

এমনকি পুলিশ সুপারের নাম ভাঙিয়েও এই অনিয়মকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ফলে কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলাচল করছে দূরপাল্লার পরিবহনগুলো।

নাম প্রকাশ না করার কঠোর অনুরোধে নারায়ণগঞ্জ ট্রাফিকের একজন কর্মকর্তা জানান, “ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এডমিন করিম দীর্ঘদিন যাবত জেলা পুলিশ সুপারের  (যখন যিনি থাকেন) নাম ভাঙ্গিয়ে দূরপাল্লার শত শত বাস ছাড়াও সকল গণপরিবহন এবং ট্রাক থেকে নিয়মিত লাখ লাখ টাকা মাসোয়ারা আদায় করছেন। অথচ পুলিশ বিভাগের সকলেই জানেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী অত্যন্ত সৎ তিনি কোন অবৈধ টাকা গ্রহণ করেন না বিগত দিনের পুলিশ সুপারের মতো। তাইলে এই টাকা খায় কে ? তবে গুঞ্জন রয়েছে ট্রাফিকের এডমিন ইন্সপেক্টর করিম নিজে বিশাল এই চাঁদাবাজি করে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কয়েক লক্ষ টাকা মাসোয়ারা দেন আর তাতেই বৈধতা পান চাঁদাবাজির এই মহোৎসব। আর এই করিমের বিশাল চাঁদাবাজির কারণেই এমন অহরহ দুর্ঘটনা এবং আজকের এই মৃত্যু ।”

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার পর সাময়িক আলোচনা-সমালোচনা হলেও কয়েকদিনের মধ্যেই সবকিছু থেমে যায়। এরপর আবারও আগের মতোই বেপরোয়া চলাচল শুরু হয়। আর এই চক্রের মূলে রয়েছে ট্রাফিক পুলিশের দুর্নীতি ও দায়হীনতা।

আরও অভিযোগ রয়েছে, নিয়মিত চাঁদাবাজি করলেও দুর্ঘটনার সময় ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে না বললেই চলে। দুর্ঘটনার দায় শেষ পর্যন্ত গিয়ে পড়ে থানা পুলিশের ওপর, আর প্রকৃত দায়ীরা থেকে যায় আড়ালে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, বরং প্রশ্ন তুলেছে পুরো সড়ক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে।

প্রশ্ন এখন একটাই—আর কত প্রাণ গেলে থামবে এই বেপরোয়া বাস আর চাঁদাবাজির দৌরাত্ম্য?

Previous Post

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

Next Post

গডফাদারদের আশ্রয়ে ফের সক্রিয় সেই চোরা গেসু সিন্ডিকেট

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
গডফাদারদের আশ্রয়ে ফের সক্রিয় সেই চোরা গেসু সিন্ডিকেট

গডফাদারদের আশ্রয়ে ফের সক্রিয় সেই চোরা গেসু সিন্ডিকেট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য