• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লা’য় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ-২

Thursday, 9 April 2026, 9:04 pm
ফতুল্লা’য় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ-২

Oplus_131072

31
SHARES
99
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে এক মাদ্রাসাছাত্র।

আহত ওই ছাত্রের নাম ইমরান (১৩)। একই ঘটনায় যুবদল নেতা রাকিব গুলিবিদ্ধ হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের ঝুট (বর্জ্য কাপড়) ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কুখ্যাত রাসেল মাহমুদ গ্রুপ ও যুবদল নেতা রাকিব  – অভি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

এরই জেরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষ একপর্যায়ে গোলাগুলিতে রূপ নেয়।
এ সময় গুলিবিদ্ধ হয় মাদ্রাসাছাত্র ইমরান (১৩)।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে সংঘর্ষে যুবদল নেতা রাকিব গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেলেও ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে সরে যান এবং এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে একাধিক টিম মোতায়েন করে।

তবে তাৎক্ষণিকভাবে জড়িত কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটির পেছনে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পূর্বের বিরোধই মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

 

বিস্তারিত আসছে….

Previous Post

'নারায়ণগঞ্জ আবার ড্যাম্পিং পয়েন্ট—ভয়াবহ সতর্কবার্তা'- সাংবাদিক নেতা মাসুম

Next Post

ফতুল্লার “ঝুট যুদ্ধ” — সন্ত্রাসের পোস্টমর্টেম রিপোর্ট

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
ফতুল্লার “ঝুট যুদ্ধ” — সন্ত্রাসের পোস্টমর্টেম রিপোর্ট

ফতুল্লার “ঝুট যুদ্ধ” — সন্ত্রাসের পোস্টমর্টেম রিপোর্ট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য