নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জে র্যাব-১১ এর পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ও বুধবার (১৩ মে) ভোররাতে জেলার ফতুল্লা ও সোনারগাঁয়ে এসব অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা অব্যাহত রেখেছে র্যাব-১১।
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় ১০ কেজি গাঁজাসহ মো. আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত আমিনুল একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে ১৩ মে রাত ১টার দিকে সোনারগাঁও থানাধীন চেংগাইন এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত ফেনসিডিল সোনারগাঁও থানায় জমা দেওয়া হয়েছে।









Discussion about this post