• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার চাঁদমারিতে দিনে দুপুরে ব্যবসায়ী নাছিরকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় প্রকাশ্যে খুন : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা

Thursday, 14 May 2026, 3:42 pm
ফতুল্লার চাঁদমারিতে দিনে দুপুরে ব্যবসায়ী নাছিরকে কুপিয়ে হত্যা

Oplus_131072

16
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার চাঁদমারী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেই নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (দুপুর ১টা) মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে সংঘটিত এ হত্যাকাণ্ড স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিহত নাছির মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন যাবৎ এই ডিস ব্যবসা নিয়ে ঘনিষ্ঠ বন্দ্ধ ডিস বাবুর সাথে চরম বিরোধ ছিলো বলে নগরীতে ব্যাপক গুঞ্জন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি নিজ অফিসে অবস্থান করছিলেন।

হঠাৎ দুপুরের দিকে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট আংশিক বন্ধ করে দেন এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে।

দিনের আলোতে একটি প্রতিষ্ঠানের ভেতরে এমন নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চললেও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

এমন হত্যাকাণ্ডের পর দুই হত্যাকারী দৌড়ে পালিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশ্ববর্তী একটি বাড়ি থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে স্থানীয়দের দাবি, শুধু তদন্তের আশ্বাসে পরিস্থিতির উন্নতি হবে না। সম্প্রতি ফতুল্লা ও আশপাশের এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটায় জনমনে ভীতি বাড়ছে।

ব্যবসায়ী মহলও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার অপেক্ষায় রয়েছে পুরো

Previous Post

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি কর্মকর্তার

Next Post

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ : বাবা ও মেয়ের পর শিশু মুন্নার মৃত্যু

Related Posts

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

Next Post
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ : বাবা ও মেয়ের পর শিশু মুন্নার মৃত্যু

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ : বাবা ও মেয়ের পর শিশু মুন্নার মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য