• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারী আইনজীবীকে মারধরের অভিযোগে টিপু, আদালতপাড়ায় ক্ষোভ

নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগে টিপু : আদালতপাড়ায় তোলপাড়, বিচার দাবিতে ক্ষোভ

Friday, 22 May 2026, 8:56 pm
নারী আইনজীবীকে মারধরের অভিযোগে টিপু, আদালতপাড়ায় ক্ষোভ

Oplus_131072

33
SHARES
106
VIEWS
Share on FacebookShare on Twitter

হকার ইস্যুকে কেন্দ্র করে প্রকাশ্যে মারধর, অশ্রাব্য গালিগালাজ—আইনজীবী মহলে নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নানা বিতর্কিত কর্মকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে নারী আইনজীবীকে প্রকাশ্যে মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের গুরুতর অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ আদালতপাড়ার মতো সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনায় আইনজীবী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে ঘটে যাওয়া এ ঘটনায় সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, হকার বসানোকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা মুহূর্তেই চরম সহিংসতায় রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, অ্যাডভোকেট রফিক আহমেদের সঙ্গে তর্কের এক পর্যায়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ঘটনাস্থলে এসে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নারী আইনজীবী আমেনা আক্তার শিল্পীর ওপর চড়াও হন। তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি আইনজীবীদের ব্যবহৃত ভারী ডায়েরি ও ব্যাগ ছুঁড়ে মারার অভিযোগও উঠেছে। উপস্থিত অন্যান্য আইনজীবীরা হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ভুক্তভোগী অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী বলেন, “আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করেই আমি হকারদের সরাতে বলেছিলাম। কিন্তু সেটিকেই অজুহাত করে আমাকে প্রকাশ্যে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। একজন নারী আইনজীবী হিসেবে এটি শুধু আমার নয়, পুরো আইনজীবী সমাজের জন্য অপমানজনক।”

তিনি আরও অভিযোগ করেন, অ্যাডভোকেট টিপু দীর্ঘদিন ধরেই আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন এবং প্রায়ই গায়ে হাত তোলেন।

এ ঘটনায় আদালতপাড়ায় চরম ক্ষোভ বিরাজ করছে। অনেক আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে আইন ও ন্যায়ের চর্চা হওয়ার কথা, সেখানে এমন সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরও একই সুরে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশ্ন উঠছে, আইনজীবীদের নিরাপত্তা কোথায় ?

আদালত চত্বরে প্রকাশ্যে একজন নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ শুধু ব্যক্তিগত বিরোধ নয়, বরং আইন-শৃঙ্খলা ও পেশাগত নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

এ ঘটনায় দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা না নিলে বিচারপ্রার্থীদের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সচেতন মহল।

শেষ কথা—আইনের লোকের হাতে যদি আইন ভাঙে, তবে ন্যায়বিচার পাবে কে ?

Previous Post

ফতুল্লায় অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় রহিম গ্রেপ্তার

Next Post

বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, ফেসবুকে কটূক্তি—ক্ষুব্ধ আইনজীবীরা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, ফেসবুকে কটূক্তি—ক্ষুব্ধ আইনজীবীরা

বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, ফেসবুকে কটূক্তি—ক্ষুব্ধ আইনজীবীরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য