• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টিপুর নগ্নতা : তারেক রহমানের কাছে বিচার চাইলেন বাঁধন

নর্তকী’ মন্তব্যে ক্ষুব্ধ আইনজীবী সমাজ—দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির হাইকমাণ্ডের জরুরি পদক্ষেপ দাবি

Sunday, 24 May 2026, 6:26 pm
টিপুর নগ্নতা : তারেক রহমানের কাছে বিচার চাইলেন বাঁধন

Oplus_131072

7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

তারেক রহমানের হস্তক্ষেপ দাবি: নারী আইনজীবীদের অপমানের ঘটনায় তীব্র ক্ষোভ, বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আদালত প্রতিবেদক  :

নারায়ণগঞ্জ জেলা আদালতে নারী আইনজীবীদের নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর আপত্তিকর কর্মকাণ্ড ও অশালীন মন্তব্যের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।

তিনি এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন, অন্যথায় বিষয়টি দলের ভাবমূর্তি ও শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন।

আজ রোববার (২৪ মে) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে এক নারী আইনজীবীর ওপর হামলা এবং নারী আইনজীবীদের উদ্দেশে ‘নর্তকী’ বলে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাঁধন এ বক্তব্য দেন।

তিনি বলেন, “এ ধরনের ভাষা কোনো সভ্য সমাজ তো দূরের কথা, সাধারণ রিকশাচালকরাও ব্যবহার করে না। একজন আইনজীবী হয়ে নারী সহকর্মীদের এভাবে অপমান করা শুধু নিন্দনীয় নয়, বরং চরম লজ্জাজনক ও শাস্তিযোগ্য অপরাধ।”

বাঁধন আরও বলেন, “আমরা আইনজীবীরা মানুষের অধিকার রক্ষায় কাজ করি। অথচ আজ আমাদেরই নারী সহকর্মীদের সম্মান ভূলুণ্ঠিত করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।”

তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আইনজীবী সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা চুপ করে বসে থাকার মানুষ নই।”

এসময় তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বারের দায়িত্বশীলদের উচিত অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।”

একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাঁধন বলেন, “দেশ ও দলের প্রধান তারেক রহমানের কাছে আমাদের জোর দাবি—এই ঘটনায় দ্রুত ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি নারীদের অপমান করে, তাহলে তা পুরো দলের জন্যই কলঙ্কজনক।”

উল্লেখ্য, এর আগে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারী আইনজীবীদের ‘নর্তকী’ ও ‘পুরুষখেকো’ বলে কটূক্তি করেন। পাশাপাশি তার বিরুদ্ধে এক নারী আইনজীবীকে মারধরের অভিযোগও ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

আইনজীবী সমাজের মতে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে পেশাজীবীদের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হবে।

Previous Post

নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবি

Next Post

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য