• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আসামি হয়েও বিচারক ! ‘ঘি জাকির’ ঘিরে তোলপাড়

নারায়ণগঞ্জে ৩১ লাখ টাকায় মুছা হত্যা মামলার মীমাংসার অভিযোগ, প্রশ্নবিদ্ধ ভূমিকা স্থানীয় জনপ্রতিনিধিদের

Sunday, 31 May 2026, 7:53 pm
আসামি হয়েও বিচারক ! ‘ঘি জাকির’ ঘিরে তোলপাড়

Oplus_131072

22
SHARES
71
VIEWS
Share on FacebookShare on Twitter

হত্যা মামলার আসামি হয়েও আরেক হত্যা মামলা ‘রফাদফা’ : জাকির চেয়ারম্যানকে ঘিরে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে হত্যা মামলার এক আসামির উপস্থিতিতে আরেকটি হত্যা মামলা রফাদফা করার অভিযোগে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন, যিনি নিজেও একটি হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত।

একই সাথে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান পরিবারের অন্যতম দালাল হিসেবে পরিচিত।

এই জাকির হোসেনকে নারায়ণগঞ্জের সকলেই ‘ঘি জাকির’ হিসেবে চিনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে সংঘটিত মুছা হত্যাকাণ্ডটি ৩১ লাখ টাকার বিনিময়ে মীমাংসা করা হয়েছে।

গত শনিবার (৩০ মে) বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই দেন-দরবার চলে বলে এলাকাবাসী জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, চেয়ারম্যান জাকির হোসেনের উপস্থিতিতেই এই আপস বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সমাজের প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন সমাজ মাদবর রহমতউল্লাহ, কামাল মাদবর, ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী, আব্দুল ওয়াহাব সরকার, শাহীন রাজু, আব্দুল মান্নান ভেন্ডারসহ আরও অনেকে।

এ বিষয়ে জুরি বোর্ডের সদস্য রহমতউল্লাহ মুঠোফোনে বলেন, “আমি একা ছিলাম না, অনেকেই ছিল। দুই পক্ষের লোকজনই উপস্থিত ছিল।” তবে কত টাকায় আপস হয়েছে—এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

অন্যদিকে, হত্যা মামলা রফাদফার অন্যতম সমন্বয়কারী হিসেবে অভিযুক্ত ওয়ার্ড মেম্বার রওশন আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াহাব সরকার শালিশ বৈঠকের কথা স্বীকার করে বলেন, “ভাই, কোনো সমস্যা হয়নি।” তবে বিস্তারিত বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

৮নং ওয়ার্ড মেম্বার হাজ্বী মোক্তার হোসেন জানান, “চেয়ারম্যান বিচার পরিষদের বাইরে ছিলাম, কীভাবে হয়েছে তা আমি জানি না।”

উল্লেখ্য, প্রায় এক বছর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর ইটের আঘাতে গুরুতর আহত হন মুছা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, একটি হত্যা মামলার আসামি হয়েও আরেকটি হত্যা মামলার আপস-মীমাংসায় চেয়ারম্যানের সম্পৃক্ততার অভিযোগ স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনায় আইন ও বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Previous Post

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের খেসারত—কিউরেটর বরখাস্ত, দায় কার ?

Next Post

ফতুল্লার ওসি মাহবুবের কারিশমা : ধর্ষণ মামলা সাড়ে ৪ লাখে রফাদফা !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ফতুল্লার ওসি মাহবুবের কারিশমা : ধর্ষণ মামলা সাড়ে ৪ লাখে রফাদফা !

ফতুল্লার ওসি মাহবুবের কারিশমা : ধর্ষণ মামলা সাড়ে ৪ লাখে রফাদফা !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য