• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে কিশোর রাব্বির রহস্যজনক মৃত্যু, পুকুরে পড়া নিয়ে ধোঁয়াশা

Tuesday, 28 July 2026, 4:21 am
সিদ্ধিরগঞ্জে কিশোর রাব্বির রহস্যজনক মৃত্যু, পুকুরে পড়া নিয়ে ধোঁয়াশা

Oplus_131072

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু : পুকুরে পড়ে যাওয়া নাকি অন্য কিছু ?

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ রাব্বি (১৫) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে আদমজী পুকুরপাড় এলাকায়।

নিহত রাব্বি স্থানীয় স্বপন মিয়ার ছেলে।

পরিবার ও বন্ধুবান্ধবের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার পর বন্ধুদের সঙ্গে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ পেছন থেকে পুকুরে কিছু পড়ার শব্দ শোনা যায়। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত ছুটে গিয়ে রাব্বিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।

প্রথমে তাকে নিকটস্থ সুফিয়া ক্লিনিকে নেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে আলিফ ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরতরা তাকে দ্রুত নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

রাত ১১টা ৫৬ মিনিটে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অপু কুমার দাস তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ভোররাত প্রায় ৪টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।

তবে ঘটনাটিকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠেছে। নিহতের বন্ধুদের দাবি, রাব্বি স্থানীয় একটি তেলের লরিতে কাজ করত। এছাড়া, ঘটনাস্থলের বিবরণ ও মরদেহের অবস্থা দেখে অনেকের মধ্যেই সন্দেহ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বির পেটে পানির অস্তিত্ব পাওয়া যায়নি এবং পায়ের তালুতে আঘাতের চিহ্ন রয়েছে, যা স্বাভাবিক পানিতে ডুবে মৃত্যুর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

এদিকে, রহস্যজনক এই মৃত্যুর পরও ভুক্তভোগী পরিবার এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি এবং তারা পোস্টমর্টেম করাতেও অনীহা প্রকাশ করেছে বলে জানা গেছে।

স্থানীয়দের প্রশ্ন, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—এ বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

যুবকের মরদেহ উদ্ধার

Next Post

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য