• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রযুক্তির ‘চোখ’ : উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, অটোমেটিক ফাইনে আসছে শৃঙ্খলা

Tuesday, 18 August 2026, 2:04 pm
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রযুক্তির ‘চোখ’ : উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী

Oplus_131072

7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁ প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।

এ ব্যবস্থার আওতায় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে মোট ৪৯০টি ক্যামেরা।

এসব ক্যামেরার মাধ্যমে গতি সীমা লঙ্ঘন, ট্রাফিক আইন অমান্য, বিপরীত পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরা ও অটো ফাইন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। কেউ নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টো পথে চললে, অবৈধভাবে ওভারটেকিং করলে কিংবা সড়কে স্থাপিত সাইন-সিগন্যাল অমান্য করলে ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করে জরিমানা করা হবে।

তিনি জানান, আইন লঙ্ঘনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সংশ্লিষ্ট সিস্টেমে চলে যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে জরিমানার তথ্য পাঠানো হবে। পরবর্তীতে নির্ধারিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মোবাইল ফোন থেকেই জরিমানা পরিশোধের সুযোগ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই গাড়ি একাধিকবার ট্রাফিক আইন ভঙ্গ করলে তার নিবন্ধন বাতিল হবে কি না, সে বিষয়ে বিআরটিএর বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মহাসড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে।

অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, বিপরীত পথে গাড়ি চালানো এবং ট্রাফিক সিগন্যাল না মানাসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। প্রচলিত পদ্ধতিতে প্রতিটি যানবাহনের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা কঠিন হওয়ায় প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

এআই ক্যামেরার মাধ্যমে অপরাধ শনাক্ত এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানার ব্যবস্থা চালু হওয়ায় মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে মানবিক হস্তক্ষেপ কমবে। একই সঙ্গে আইন ভঙ্গের তথ্য সংরক্ষণ, জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট গাড়ির মালিককে অবহিত করার প্রক্রিয়াও আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি দুর্ঘটনা ও সড়ক আইন লঙ্ঘনের প্রবণতাও কমবে।

Previous Post

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্ত হত্যা : তিন ছিনতাইকারীর ফাঁসি

Next Post

মাদক ব্যবসায়ীর মুখে পুলিশের ঘুষের ‘রেট’! অডিও ভাইরাল

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
মাদক ব্যবসায়ীর মুখে পুলিশের ঘুষের ‘রেট’! অডিও ভাইরাল

মাদক ব্যবসায়ীর মুখে পুলিশের ঘুষের ‘রেট’! অডিও ভাইরাল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য