• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

Friday, 28 August 2026, 8:35 pm
চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

Oplus_131072

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের পর থেকে অভিযুক্ত আমিরুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) নাসিকের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায়।

পরে ২৭ আগস্ট ভুক্তভোগী শিশুর পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযুক্ত আমিরুলের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানায়। তিনি আবু ফকিরের ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দক্ষিণ আজিবপুর সরদারপাড়া মসজিদ সংলগ্ন হাজী গোলজারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন অভিযুক্ত আমিরুল ও শিশুটির নানির পরিবার। আমিরুল ওই বাড়ির দ্বিতীয় তলায় এবং শিশুটির নানির পরিবার নিচতলায় বসবাস করায় তাদের মধ্যে পরিচিতি ছিল।

গত ২৫ আগস্ট শিশুটি নানির ঘরের নিচে খেলাধুলা করছিল। এ সময় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত আমিরুল তাকে নিজের ঘরে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, ঘরে নেওয়ার পর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট দিয়ে তাকে নির্যাতন করা হয়।

পরে সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক অসুস্থতা ও কিছু উপসর্গ দেখে সন্দেহ হয় তার নানি ও পরিবারের অন্য সদস্যদের। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের জানায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, “ঘটনাটি তিন দিন আগের। ২৭ আগস্ট ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করার পর আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে।”

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাকে আটক করা সম্ভব হবে।”

Previous Post

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ no comments   28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য