• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ধর্ষণ পাশাপাশি মাদক ব্যবসায় সিদ্ধহস্ত ছাত্রলীগ নেতা সোহান !

Monday, 13 January 2020, 8:46 pm
ধর্ষণ পাশাপাশি মাদক ব্যবসায় সিদ্ধহস্ত ছাত্রলীগ নেতা সোহান !
17
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

বাপ দাদার কোন বাড়ী ঘর এই অঞ্চলে না থাকার পর মামার বাড়ীর এলাকা হিসেবে পরিচিত রূপগঞ্জে বসে ছাত্রলীগের পদ ভাগিয়ে নানা অপরাধ চালিয়ে আছিলো এই বখাটে । কখনো মন্ত্রীর নাম ব্যবহার, কখনো জেলার শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে নানা অপরাধের পর এবার ধরা পরলো বিশাল ফেনসিডিলের চালান নিয়ে । এর আগে এই কুক্ষাত ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সোহান দলবেধে ধর্ষনের ঘটনা ঘটিয়ে গা-ঢাকা দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো । পাপের পাল্লা অত্যাধিক ওজন হওয়ার কারণেই শেষ পর্যন্ত ভেঙ্গে পরেছে বলে মন্তব্য করছে এলাকাবাসী

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

রূপগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে দুইদিন আটকে রেখে গণধর্ষণের মামলার আসামি সেই ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সোহানকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। শুধু ধর্ষণ নয় মাদক ব্যবসায়ও সিদ্ধহস্ত তারাবো পৌর ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহ সভাপতি এই নেতা।

গত ১০ জানুয়ারি সকালে ৮৬ বোতল ফেনসিডিলসহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয় সোহান। এর আগে ৯ জানুয়ারি দুপুরে রূপগঞ্জের এক কিশোরীকে তুলে নিয়ে আটকে রেখে বন্ধুদের নিয়ে গণধর্ষন করে বলে অভিযোগ। তারাবো পৌর ছাত্রলীগের সহসভাপতি সোহান রূপগঞ্জের রূপসী প্রধান বাড়ি এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে সে মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে রয়েছে।

কিশোরীকে ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফেরার পথে কিশোরীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে তৌসিফ, আফজাল, সোহান ও তানভীরসহ অজ্ঞাত ২/৩ জন। পরে রূপসী ও কর্নগোপ এলাকার পৃথক দু’টি বাড়িতে দুইদিন আটক রেখে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কিশোরীকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। পরে তার পরিবারের লোকজন তাকে মৌচাক থেকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে গত শনিবার রাতে তৌসিফ, আফজাল, সোহান ও তানভীরসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় অভিযান চালিয়ে তৌসিফ ও আফজালকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় পলাতক ছিলেন ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সোহান ও তানভীর। এদিকে জানা যায়, গত ১০ জানুয়ারি সকালে সোহানকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। পরে তাকে ধর্ষণ মামলায়ও গ্রেফতার দেখায় রূপগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ প্রেস নারায়ণগঞ্জকে জানান, একটি ব্যাগে করে ফেন্সিডিলসহ মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল সোহান ও তার এক সহযোগী। গত ১০ জানুয়ারি সকালে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাবার সময় ভৈরব ব্রিজের নিচে একটি চেকপোস্টে তাদের সিগন্যাল দেয় পুলিশ। পুলিশ দেখেই পেছনের আরোহী পালিয়ে যায়। তবে সোহানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে ৮৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে ওইদিন দুপুরেই আদালতে প্রেরণ করা হয়।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় জনৈক এক ব্যক্তির মাধ্যমে বর্ডার সংলগ্ন আখাউড়া থেকে মাদক নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদে বাকি তথ্য জানা যাবে।

এদিকে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণ মামলা দায়ের করার পর ওই রাতেই দুই আসামিকে গ্রেফতার করা হয়। এদিকে আরেক আসামি সোহান আশুগঞ্জ থানায় মাদকসহ গ্রেফতার হয়েছে বলে জানতে পারি। তাকে ধর্ষণ মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আশুগঞ্জ থেকে রূপগঞ্জে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে রূপগঞ্জের একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছাত্রলীগ নেতা সোহান। তবে প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় থাকাতে ধরাছোয়ার বাইরে ছিল সে। ওই মহলটির প্রভাবেই তারাবো পৌর ছাত্রলীগের সহসভাপতির পদ বাগিয়ে নিয়েছে ধর্ষণ ও মাদক মামলার আসামি এই ছাত্রলীগ নেতা। এমনকি পৌর ছাত্রলীগের সভাপতি ক্যান্ডিডেটও ছিল সে। যদিও সিনিয়র নেতৃবৃন্দ থাকার কারণে সে পদটি পায়নি সে।

এদিকে ধর্ষণের অভিযোগ ওঠার পর সোহানকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১২ জানুয়ারি রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাসুম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার প্রেস নারায়ণগঞ্জকে বলেন, বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতা সোহানের বিরুদ্ধে আগেও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ পেয়েছি। তবে প্রমাণ না থাকাতে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শোনা বিষয়ে তো আমরা এ্যাকশন নিতে পারিনি।

Previous Post

স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও মুত্যু পথযাত্রী

Next Post

ফতুল্লা থেকে গ্রেফতারকৃত দারোগা রিমাণ্ডে !

Related Posts

২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
Lead 1

২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী

নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২
Lead 1

নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
Lead 1

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আড়াইহাজারে র‍্যাবের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার
Lead 4

আড়াইহাজারে র‍্যাবের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে পিস্তল লুট, তোলপাড়
Lead 1

নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে পিস্তল লুট, তোলপাড়

চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল
Lead 1

চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল

Next Post
ফতুল্লা থেকে গ্রেফতারকৃত দারোগা রিমাণ্ডে !

ফতুল্লা থেকে গ্রেফতারকৃত দারোগা রিমাণ্ডে !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী 10 Mar, 2026
  • নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২ 10 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার 09 Mar, 2026
  • আড়াইহাজারে র‍্যাবের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার 09 Mar, 2026
  • নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে পিস্তল লুট, তোলপাড় 09 Mar, 2026
  • চাচীকে বিয়ে, চাচা হত্যা—হাতেমের ছত্রছায়ায় এবার এমপি অবরুদ্ধ রাসেল 09 Mar, 2026
  • এমপি জানেন, জানে না আইনশৃঙ্খলা বাহিনী ! ফতুল্লায় মাদক-ছিনতাই নিয়ে প্রশ্ন 08 Mar, 2026
  • ২২ মামলার আসামিকে ক্ষমতায় ফেরাতে ‘অদৃশ্য শক্তি’? প্রশ্ন স্থানীয়দের 08 Mar, 2026
  • “চোর গেল, ডাকাত এলো”—দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী 08 Mar, 2026
  • নাসিকে প্রকৌশলী খাইরুল বারেকের পদায়ন বাতিলের দাবি (আমলনামা) 08 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য