• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে যুবলীগ নেতার সয়াবিনের বর্জ্যে দগ্ধ স্কুল ছাত্রের মৃত্যু

Monday, 10 February 2020, 8:51 pm
রূপগঞ্জে যুবলীগ নেতার সয়াবিনের বর্জ্যে দগ্ধ স্কুল ছাত্রের মৃত্যু
13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

এই সেই আউয়াল যিনি জাতীয় নির্বাচনে রূপগঞ্জে বর্তমান মন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজীর চরম বিরোধীতা করে রফিক ওরফে আন্ডা রফিকের পক্ষে নিয়েছিলো। রূপগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সুবাদে রফিকুল ইসলাম রফিকের পক্ষে আউয়ালসহ তার বিশাল বাহিনী নানাভাবে তৎকালীন সময়ে ব্যাপক তোড়জোর চালায় পুরো রূপগঞ্জ জুড়েই । এমন বিরোধীতার পরও মন্ত্রী  হিসেবে দায়িত্ব পালনকালে কোনভাবেই বিগত দিনের কোন রাগ অনুরাগ না রেখে ফের গোলাম দস্তগীর গাজীর নিজ বাড়ীর সামনেই ব্যবসা করার সুযোগ পেয়ে এমন ছাই অগ্নিতে দগ্ধ হয়ে মৃত্যু বরণ করলো এক শিশু । এমন ঘটনায় রূপগঞ্জের রূপসী এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করলেও কেউ মুখ খুরতে সাহস করছে না । সকলেই তাকিয়ে আছেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দিকে    

রূপগঞ্জ প্রতিনিধি :

রূপগঞ্জে তারাব পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়ালের রাখা সয়াবিনের গরম বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হয়ে আশরাফুল মিয়া (১৩) নামে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

১০ ফেব্রুয়ারী সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে, গত ৬ ফেব্রয়ারী উপজেলার রূপসী এলাকার রাস্তার পাশে রাখা সয়াবিনের গরম বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হন আশরাফুল মিয়া। আশরাফুল মিয়া উপজেলার রূপসী এলাকার খন্দকার বাবুল মিয়ার ছেলে। আশরাফুল জিনিয়াস একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, তারাবো পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল, কাজীরপাড়া এলাকার জাফর কাজী, সাজ্জাত, নোয়াপাড়া এলাকা শাহজাহান ও রাজীব মিলে রূপচাঁদা এডিবয়েল মিল থেকে গরম সয়াবিনের বর্জ্য কিনে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করেন। ইট ভাটায় বিক্রির জন্য এ সয়াবিনের বর্জ্যগুলো কোন প্রকাশ বেষ্টনী ছাড়াই রূপসী খন্দকার বাড়ি এলাকায় রাস্তার পাশে এনে রাখেন।

নিহতের বাবা বাবুল মিয়া জানান, গত ৬ ফেব্রয়ারী রাস্তা দিয়ে যাওয়ার সময় আশরাফুল ইসলাম গরম সয়াবিনের বর্জ্যে পড়ে যায়। আশরাফুলের চিৎকারে বন্ধু নাজিম মিয়া (১৩) বাচাঁতে গেলে সেও বর্জ্যে পড়ে দগ্ধ হন। পরে পরিবারের লোকজন আশরাফুল ইসলাম ও নাজিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মিয়ার মৃত্যু হয়।

গত ৩ ফেব্রয়ারী প্রদীপ নামে এক শ্রমিক কর্মস্থল থেকে ফেরার পথে সয়াবিনের গরম বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। গত ২ ফেব্রয়ারী রুমি আক্তার নামে এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীও এ বর্জ্যে পড়ে দগ্ধ হন। রুমি আক্তার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মামলা করতে রাজী হয়নি।

Previous Post

যৌন উত্তেজক শরবত ও ভেজাল কয়েল জব্দ : গ্রেফতার ১২

Next Post

ফাল্গুন ও ভালোবাসা দিবসে না.গঞ্জ মাতাবেন ১৩ তারকা

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
ফাল্গুন ও ভালোবাসা দিবসে না.গঞ্জ মাতাবেন ১৩ তারকা

ফাল্গুন ও ভালোবাসা দিবসে না.গঞ্জ মাতাবেন ১৩ তারকা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য