• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে মেকানিককে পিটিয়ে হত্যা করলো মাদক ব্যবসায়ীরা

Saturday, 15 February 2020, 8:24 am
সিদ্ধিরগঞ্জে মেকানিককে পিটিয়ে হত্যা করলো মাদক ব্যবসায়ীরা
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুভ (১৮) নামে এক মোটর মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল উত্তরপাড়া এলাকায় রাস্তার গলিতে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় জুম্মন নামে এক যুবক আহত হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

নিহত শুভ সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটে বাসিন্দা আব্দুর রবের ছেলে। সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতাল সংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে জনি ও আনিসসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এলাকাবাসী জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী জনি শিমরাইল উত্তরপাড়া এলাকার মাদক সম্রাজ্ঞী ধেন্দি নাজমার মেয়ে মাদক ব্যবসায়ী বীথির স্বামী এবং মাদক ব্যবসায়ী আনিস একই এলাকার আবদুল আজিজের ছেলে। এছাড়া জনি ও আনিস সম্পর্কে শ্যালক-দুলাভাই। এই দুই পরিবারটি এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গ্যারেজ থেকে কাজ শেষ করে শুভ বাসায় ফিরছিলেন। পথে শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ীর পিছনে গলির রাস্তায় দেখা হয় ইয়াবা ব্যবসায়ী জনি ও আনিসসহ কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে। এ সময় শুভকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে মাদক ব্যবসায়ী জনি, আনিস ও তাদের সহযোগী মাদক বিক্রেতারা। কারণ, কিছুদিন আগে জনির শ্যালক আনিসকে শুভ পুলিশে ধরিয়ে দিয়েছে সেই সন্দেহে তারা এ হামলা চালায়।

এসময় আহত শুভর ডাক চিৎকারে জুম্মন নামে সেখানকার এক যুবক এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকেও পিটিয়ে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে প্রথমে স্থানীয় সাজেদা হাসপাতালে নিয়ে যায়। তবে আহত শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত বলে ঘোষণা করেন। জুম্মনকেও আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানা যাবে।

Previous Post

চীনে করোনায় আক্রান্ত ১০০০০ মৃতদেহ পোড়ানোর অভিযোগ

Next Post

কলা বিক্রেতা সেজে স্ত্রী হত্যায় স্বামী গোলজারকে গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
কলা বিক্রেতা সেজে স্ত্রী  হত্যায় স্বামী গোলজারকে গ্রেফতার

কলা বিক্রেতা সেজে স্ত্রী হত্যায় স্বামী গোলজারকে গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য