• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জে ফকিরা গ্রুপে আক্রান্ত ‘স্বামীর লাশ দাহ করার কষ্ট…!’

Friday, 12 June 2020, 6:35 pm
না.গঞ্জে ফকিরা গ্রুপে আক্রান্ত ‘স্বামীর লাশ দাহ করার কষ্ট…!’
101
SHARES
326
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ছেলের বয়স মাত্র দুই বছর। ও কিছু বুঝতে পারবে না। এই পরিস্থিতিতে ওকে শ্মশানে নেব না। ওর শরীরে একটি কাঠি ছুঁইয়ে নিই। সেই কাঠি নিয়ে ছেলের হয়ে নিজেই দাহ করি। তারপর বাড়ি ফিরে ছেলেকে ঢাকায় ওর নানার বাসায় পাঠিয়ে দিয়ে আমি কোয়ারেন্টিনে আছি। ছেলে হয়তো ঠিকই অনুভব করতে পারছে—ওর বাবা নেই। দুটো মুঠোফোন হাতের কাছে রেখে বসে থাকে আর বলে, “বাবা ফোন করবে।” আমার কাছে জানতে চায় তার বাবা কই ?’

কথাগুলো বললেন ময়মনসিংহ জেলা জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ ঊমা রানী দাস।

৭ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যান তাঁর স্বামী দেবাশীষ দাস।

স্ত্রী উমা রানি দাস ময়মনসিংহের সহকারী জেলা ও দায়রা জজ। স্বামী ড. দেবাশীষ নারায়ণগঞ্জের ফকিরা গ্রুপের গার্মেন্টস বিভাগের এইচআর বিভাগের প্রধান ছিলেন।

ফকিরা গ্রুপের পোশাকশিল্পের কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাবস্থায়  করোনা আক্রান্ত হন । মারা যাওয়ার পর করোনা পজিটিভের সনদ হাতে পান ঊমা রানী দাস।

আজ বৃহস্পতিবার প্রথম আলোর সাথে মুঠোফোনে কথা হয় ঊমা রানী দাসের সঙ্গে। তিনি এখন ময়মনসিংহে একাই আছেন। গত ৩১ মে ঢাকায় স্বামীকে রেখে তিনি কর্মক্ষেত্রে ফেরেন। জানালেন, স্বামী যে কারখানায় কর্মরত ছিলেন, সেখানে বেতন-ভাতা নিয়ে শ্রমিক বিক্ষোভ দেখা দেয়। কারখানার মালিক তাঁকে সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার জন্য পাঠান। তারপর স্বামীর জ্বরসহ অন্যান্য অসুস্থতা শুরু হয়। রক্তে সংক্রমণের জন্য কারখানার পক্ষ থেকে রাজধানীতে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ তিনি বাসায় থাকলে ভালো থাকবেন বলে তাঁকে বাসায় পাঠিয়ে দেয়। জ্বর বা করোনার কিছু উপসর্গ থাকলেও হাসপাতাল থেকে কোনো পরীক্ষা করা হয়নি। বাসায় শ্বাসকষ্ট শুরু হলে করোনা পরীক্ষার কোনো সনদ না থাকায় বাসার কাছের কোনো হাসপাতালে ভর্তি নেয়নি। তখন অ্যাম্বুলেন্সে করে স্বামীকে ময়মনসিংহে আনা হয়। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শহরের এস কে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। শহরের কেওয়াটখালী শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

ঊমা রানী দাস বলেন, ‘আমেরিকা থেকে ও মার্কেটিংয়ে পিএইচডি করে। ও বিদেশেই ছিল। শুধু আমার জন্য দেশে ফিরে এসেছিল। ও বাঁচতে চেয়েছিল, ওকে বাঁচানো গেল না। কারখানার অব্যবস্থাপনা, হাসপাতালের অব্যবস্থাপনা ওকে বাঁচতে দিল না। ময়মনসিংহ মেডিকেল কলেজেও আইসিইউর জন্য মনে হয় চিকিৎসকদের শুধু পা ধরার বাকি রেখেছিলাম।’

দেবাশীষ দাসের বাড়ি সাভারে। পড়াশোনা করেন ময়মনসিংহে। দীর্ঘদিন বিদেশে ছিলেন। পৈতৃক বাড়িতে তেমন যাতায়াত ছিল না। ঊমা রানী দাস বলেন, ‘করোনা উপসর্গ ছিল স্বামীর। পরে মারা গেলেন। তাই আমি নিজেই পরিবারের অন্যরা যাতে সংক্রমিত না হন, সে ব্যাপারে সচেতন ছিলাম। স্বেচ্ছাসেবকদের সহায়তায় আমি নিজেই আমার স্বামীর লাশ দাহ করি। তবে স্বামীর কর্মক্ষেত্র থেকে কোনো সহযোগিতা পাইনি—এ ক্ষোভ থাকবে সব সময়।’

ঊমা রানী দাস স্বামীর লাশ দাহ করছেন এবং হাতে চিকন একটি কাঠি নিয়ে হেঁটে একা বাড়ি ফিরছেন এ ধরনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে আলোচনায় এলেও ঊমা রানী দাস বলেন, ‘ফেসবুকে আমি আমার পরিবারের কথা বা ছবি তেমন শেয়ার করি না। আমি চাইও না আমার পরিবার বা আমার ছবি আলোচনায় থাকুক। স্বামীর লাশ নিজে দাহ করার যে কষ্ট, তা তো সারা জীবন বহন করতে হবে। আর এই ধরনের ছবিও আমাকে কষ্ট দেবে।’

আলী ইউসুফ, বিমল পালসহ যে স্বেচ্ছাসেবকেরা স্বামীর লাশ দাহ করার কাজে সহায়তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঊমা রানী দাস।

ময়মনসিংহ সিটি করপোরেশনের অনুমতি নিয়ে আলী ইউসুফ ২০ সদস্যের দুটি দল গঠন করেছেন। করোনার উপসর্গ নিয়ে বা করোনা পজিটিভ (কোভিড ১৯) হয়ে কেউ মারা গেলে তাঁদের দাফন বা সৎকার করেন তাঁরা। এক দলের সদস্যরা মুসলমানদের লাশ দাফন করছেন। অন্য দল হিন্দু–খ্রিষ্টানসহ অন্য ধর্মের কেউ মারা গেলে তাঁদের লাশ সৎকার করছেন। এ দুটো দলেই সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলী ইউসুফ।

“শ্মশানে পুড়ছে স্বামীর লাশ ! চিৎকার করে বলছেন উমা দাস, এখনো যে স্বামীর কাছ থেকে বিয়ের সার্টিফিকেট নিলাম না অথচ তার আগেই তাঁর ডেথ সার্টিফিকেট নিতে হবে আমাকে! আমার সন্তান ওর বাবাকে খুঁজলে আমি কি জবাব দিব ? কেন সে আমাকে একা ফেলে চলে গেল ?”

এমন সংবাদের পর নির্মম এই ঘটনা নিয়ে এখনো তোলপাড় চলছে পুরো দেশজুড়ে ।

Previous Post

সাইনবোর্ডে প্রকাশ্যে নাজিম বাহিনীর চাঁদাবাজরা সক্রিয় !

Next Post

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য