• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইয়ুব আলীর ‘মগের মুল্লুক’ কাশিপুরে অবৈধ হাট !

"টানবাজার পতিতাপল্লীর দালালের কাছ থেকে নিতে হয় চারিত্রিক সার্টিফিকেট" - এলাকাবাসীর ক্ষোভ

Friday, 24 July 2020, 5:50 pm
আইয়ুব আলীর ‘মগের মুল্লুক’ কাশিপুরে অবৈধ হাট !
64
SHARES
205
VIEWS
Share on FacebookShare on Twitter

এ যেন মগের মুল্লুক ! টানবাজার পতিতাপল্লীর এক সময়ের কর্মচারী, নারায়ণগঞ্জ জেলা পরিবহন সেক্টরে বিতর্কিত নানা কর্মকান্ড  করে অসংখ্যবার সংবাদের শিরোনামে স্থান পাওয়া সেই আইয়ুব আলী এবার হাট নিয়ে শুরু করেছে কেলেংকারী ।

সদর উপজেলার কাশিপুরের ভোটারবিহীন নির্বাচনের প্রভাবশালী মেম্বার আইয়ুব আলীকে নিয়ে হাজারো ধিক্কারের পর এবার পবিত্র ঈদের কোরবানির হাট নিয়ে কেলেংকারীতে মেতে উঠায়  ঘৃন্য ভাষায় মন্তব্য করেছে কাশিপুরবাসী। 

শুক্রবার জুম্মার নামাজের পর  ঈদগা মাঠে কয়েকজন মুসুল্লি ক্ষোভ প্রকাশ করে বলেছেন,  “আমরা কাশিপুরবাসী এমনই দূর্ভাগা যে কখনো কখনো পতিতাপল্লির দালালের কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিতে হয়,  আর এখন তো অবৈধ হাট !”

নামাজশেষে এমন মন্তব্যের ভিডিও ধারণ করায় প্রতিবেদকের  কাছে মুসুল্লীরা করজোড়ে অনুরোধ করে বলেন,  আইয়ুব আলী ও তার  শেল্টারদাতারা এলাকাবাসীকে কতটা জিম্মি করে রেখেছে তা কে না জানেন । এই ভিডিও প্রকাশ করলে আমাদের কতটা ক্ষতি করা হবে তা চিন্তা করলেই মাথা ঘুরে । তাই এমন ঘৃন্য অপরাধের প্রতিবাদ কেউ করতে পারে না । নিজেদের মধ্যে ধিক্কার জানানো ছাড়া আর কোন উপায় নাই । আমাদের নাম প্রকাশ হলে হামলা না হলেও মামলা করে  হয়রানি করবে বলেও শংকা প্রকাশ করছেন মুসুল্লিগণ। এমন শংকার ভিডিও ধারণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাশীপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন হাটটির দরপত্র সম্পন্ন হওয়ার আগেই অবৈধভাবে হাট বসিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী। সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাটটির দরপত্র আগামী ২৬ জুলাই উন্মুক্ত করা হবে। তবে গত মঙ্গলবার থেকেই হাটের কার্যক্রম শুরু করেছেন এই আওয়ামী লীগ নেতা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১১ হাটের দরপত্র আহবান করা হয়। কাশীপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে হাটের জন্য দরপত্র জমা দেন নাজমুল হাসান সজল, সাখাওয়াত হোসেন বাবু ও আইয়ুব আলী। গত ২১ জুলাই দরপত্র উন্মুক্ত করা হলে দেখা যায়, তিনজনের কেউই দরপত্রে টাকার অঙ্ক বসাননি। পুনরায় এই হাটটির জন্য দরপত্র আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। আগামী ২৬ জুলাই হাটটির দরপত্র উন্মুক্ত করা হবে। তবে ইজারা না পেলেও হাট পরিচালনা করছেন কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী। তিনি এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। তার সাথে সহযোগী হিসেবে রয়েছে অন্য দরদাতা সাখাওয়াত হোসেন বাবু।

জানতে চাইলে ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, কাগজপত্রের কিছু সমস্যার কারণে দরপত্র বাতিল হয়েছিল। আবারও দরপত্র জমা দিয়েছি।

ইজারা না পেয়েই হাট পরিচালনা করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে এলাকাভিত্তিক হাট তো সবাই মিলেমিশে চালাই আরকি। যেই ইজারা পাক সবাই মিলেই চালাবো।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক গণমাধ্যম কে  মুঠোফোনে বলেন, কাশীপুরের ওই হাটের দরপত্র আগামী ২৬ জুলাই উন্মুক্ত করা হবে। ইজারা ছাড়া কেউ হাট পরিচালনা করছেন কিনা সে বিষয়ে খোঁজ নিতে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা একটি অবৈধ হাট বন্ধ করে দিয়েছি। এটারও খোঁজ নেওয়া হবে। অবৈধভাবে কোন হাট পরিচালনা করা যাবে না।

Previous Post

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ফেসবুক আইডি ক্লোন

Next Post

জালকুঁড়ি শাহী জামে মসজিদের নতুন সভাপতি হারুন অর রশীদ শিকদা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
জালকুঁড়ি শাহী জামে মসজিদের নতুন  সভাপতি হারুন অর রশীদ শিকদা

জালকুঁড়ি শাহী জামে মসজিদের নতুন সভাপতি হারুন অর রশীদ শিকদা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য