• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতিবাদী রায়হান এক দিনে হননি

Saturday, 25 July 2020, 6:50 pm
প্রতিবাদী রায়হান এক দিনে হননি
26
SHARES
83
VIEWS
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়ায় প্রবাসীদের ওপর নিপীড়ন নিয়ে আল জাজিরায় কথা বলায় গ্রেপ্তার রায়হান কবির নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নিজ এলাকায়ও সবার কাছে প্রতিবাদী তরুণ হিসেবে পরিচিত। যেকোনো বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়েন। অন্যায় দেখলে প্রতিবাদ করেন। এমন নিরপরাধ তরুণ শুধু সত্য বলার কারণে গ্রেপ্তার হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ শনিবার সকালে বন্দরে শাহি মসজিদ নুরবাগ এলাকায় গেলে রায়হানকে নিয়ে এলাকাবাসীর উচ্চ ধারণা পাওয়া যায়। একই সঙ্গে তাঁরা রায়হানের গ্রেপ্তারে ব্যাপক ক্ষুব্ধ। তাঁরা রায়হানের পাশে দাঁড়ানোর জন্য দেশের মানুষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রায়হানদের প্রতিবেশী শাকিলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রায়হান খুবই ভালো ছেলে। সে আমাদের এলাকার গর্ব। টেলিভিশনে মালয়েশিয়ায় ওর গ্রেপ্তারের খবর দেখার পর থেকে খুব খারাপ লাগছে।’ তিনি বলেন, ‘আমাদের ভালো–মন্দ সবকিছুতে রায়হান এগিয়ে আসত। কেউ পড়াশোনা করতে পারছে না, তাকে নিজের বই দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করত। এলাকায় মাদক ও অন্যায় কোনো কিছু হলেই প্রতিবাদ করত।’

আরেক প্রতিবেশী আমেনা বেগম বলেন, ‘আমি মৃত অবস্থায় ছিলাম, আমাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে রায়হান। শুধু আমি একা নই, আমার মতো অনেকের পাশে ঝাঁপিয়ে পড়ত সে। তাহলে ওর কেন এত বিপদ হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, ওর মুক্তির ব্যবস্থা করেন। আমাদের ছেলেকে আমাদের বুকে ফিরিয়ে দিন।’

রায়হানের বাবা শাহ্ আলম নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্প নগরীতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার স্যাম্পলম্যান। সংসারে রায়হান ছাড়াও আরেকটি মেয়ে রয়েছে। রায়হান ২০১৪ সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে মালয়েশিয়ায় পড়তে যান। তাঁর বোন নারায়ণগঞ্জ কলেজে স্নাতক পড়ছেন।

রায়হানের বোন মেহেরুন নেসা বলেন, তাঁর ভাই সব সময় তাঁকে বলতেন মানুষের পাশে থাকতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ভাইয়ের কথা শুনে তিনিও এভাবে চলতে চেষ্টা করছেন।

শাহ্ আলম জানান, মালয়েশিয়ায় স্নাতক পাস করে ঈদুল ফিতরের আগে একটি কোম্পানিতে চাকরি হয় তাঁর ছেলের। কিন্তু চাকরির টাকা সেখানেই কষ্টে থাকা মানুষের জন্য খরচ করতেন রায়হান।

ছেলের সম্পর্কে বলতে গিয়ে শাহ্ আলম বলেন, এলাকায় আগে তাঁর একটি মুদি দোকান ছিল। ওই দোকানে তিনি সিগারেট বিক্রি করতেন। একদিন তাঁর ছেলে রায়হান এসে বললেন, সিগারেট বিক্রি করলে এলাকার ছেলেরা খারাপ হয়ে যাবে। ছেলের প্রতিবাদের পর থেকে তিনি সিগারেট বিক্রি করা বন্ধ করে দেন। সর্বশেষ দুদিন আগে ছেলের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছিল।

শাহ্ আলম বলেন, রায়হান ছোটবেলা থেকেই অন্যায়ের প্রতিবাদকারী। এলাকার লোকজনের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে। তাঁর ছেলে তো কোনো অন্যায় করেনি। প্রবাসী ও দেশের মানুষের স্বার্থে লকডাউন পরিস্থিতি নিয়ে কথা বলেছে। তাঁদের পাশে দাঁড়িয়েছে। সরকারের কাছে আবেদন, তারা তাঁর ছেলের পাশে দাঁড়াক। তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করুক।

রায়হানের মা রাশিদা বেগম বলেন, লকডাউনে বন্ধুকে দেখতে গিয়ে তাঁর খারাপ অবস্থা দেখে সহ্য করতে পারেনি রায়হান। তাই সে আল জাজিরা টেলিভিশনে কথা বলেছে। রায়হান সব সময় মানুষের ভালো চেয়েছে। কখনো খারাপ চায়নি। তিনি বলেন, ‘আমার ছেলে লকডাউনে বন্দী থেকেও মানুষের জন্য খাবার পাঠিয়েছে। সবার কাছে আমার ছেলের সুনাম শুনতে পাবেন।’

নুরবাগ এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন বলেন, রায়হান খুব ভালো ছেলে। কোনো নেশা, আড্ডায় নেই। ও ছোটবেলা থেকেই এলাকার সবার জন্য কাঁদে। সবার বিপদে–আপদে পাশে থেকেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত এমন একটি নিরপরাধ ছেলের পাশে দাঁড়িয়ে তাকে ছাড়াতে উদ্যোগ নেওয়া।

রায়হানের বিষয়ে যোগাযোগ করলে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি (রায়হানের গ্রেপ্তার) আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’

৩ জুলাই আল জাজিরার ইংরেজি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে তরুণ রায়হান কবির বাংলাদেশিদের ওপর নিপীড়নের প্রতিবাদ করেছেন। আল জাজিরার প্রতিবেদন দেখে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে মালয়েশিয়ান পুলিশ।

(প্রথম আলো)

Previous Post

মালয়েশিয়ায় সেই না’গঞ্জের রায়হান গ্রেফতার

Next Post

পপুলারে ভুল চিকিৎসায় না.গঞ্জের ব্যবসায়ীর মৃত্যু, তোলপাড় !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
পপুলারে ভুল চিকিৎসায় না.গঞ্জের ব্যবসায়ীর মৃত্যু, তোলপাড় !

পপুলারে ভুল চিকিৎসায় না.গঞ্জের ব্যবসায়ীর মৃত্যু, তোলপাড় !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য