• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইসিটি আইনে খোকন সাহার বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

Monday, 4 January 2021, 7:45 pm
আইসিটি আইনে খোকন সাহার বিরুদ্ধে মেয়র আইভীর মামলা
48
SHARES
155
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেছেন  নিাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

পরে অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

ট্রাইব্যুনালের পেশকার নজরুল ইসলাম শামীম বিষয়টি করেছেন।

এছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিন ধার্য করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ‘হিন্দু লাইভস মেটার’ (HINDU LIVES MATTER) নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন কানাডা প্রবাসী প্রদীপ কুমার দাস। আইভীর দায়েরকৃত মামলায় এই প্রবাসীকেও আসামী করা হয়েছে। মামলার বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা গণমাধ্যমকে জানান, ‘আমার বিরুদ্ধে আইভী একটি মামলা দায়ের করেছেন বলে লোকমুখে জানতে পেরেছি। তবে এখনো মামলার নথি হাতে পাইনি।

অপরদিকে মামলা দায়ের প্রসঙ্গে মেয়র আইভীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে আদালত মামলার বাদী সেলিনা হায়াৎ আইভির জবানবন্দি গ্রহণ করে আদালত । এরপর শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

আইভীর অভিযোগ

মামলার অভিযোগে বলা হয়, ‘‘গত ১২ আগস্ট আসামি প্রদীপ দাসের চালু করা ইউটিউব চ্যানেল বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের হাতে নির্যাতিত ও নিপীড়িত হিন্দু সম্প্রদায়ের খবর প্রচার করে। বাংলাদেশে প্রতিদিন হিন্দুরা ধর্ষণ, জোরপূর্বক বিবাহ, ধর্মান্তরিত, ভূমি দখল এবং আরও অন্যান্য বিষয়ে নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশে বিগত ৫০ বছর প্রায় ৪০ মিলিয়ন হিন্দু নিধন করা হয়েছে। এটা ধীর প্রক্রিয়ায় একটি গণহত্যা। এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক, ভিত্তিহীন সংবাদ ও ছবি ওয়েবসাইটে ইলেকট্রনিক বিন্যাসে প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। আসামি প্রদীপ দাস তার নিয়ন্ত্রণাধীন চ্যানেলে এ পর্যন্ত প্রায় ১০০টি ভিডিও আপলােড করেন যার প্রতিটি ভিডিওতে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।’’

অভিযোগে আরও বলা হয়, ‘‘গত ১৩ নভেম্বর ‘নারায়ণগঞ্জ মেয়র আইভীকে : খোকন সাহা, হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবােত্তর সম্পত্তি ফিরিয়ে দিন’ ও ‘১ হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবােত্তর সম্পত্তি মেয়র আইভীর পরিবারের দখলে। মন্দিরের সেবায়েত কুম আতঙ্কে হিন্দুরা।’

আসামি প্রদীপ দাসের ‘হিন্দু লাইভস ম্যাটার’ নামের ইউটিউব চ্যানেলে আসামি খােকন সাহার লাইভ সাক্ষাৎকার প্রকাশিত ও প্রচারিত হয়।

ভিডিওতে আসামি খোকন বলেন ‘হিন্দুদের দেবােত্তর সম্পত্তি বাদিনী তথা মেয়র মহােদয়ের দাদা মাহাতাব উদ্দিনসহ পরিবার বা অবৈধভাবে দখল করে আছেন। মাননীয় নেত্রী আপনি আমাদের হিন্দু সম্প্রদায়ের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, যারা আওয়ামী লীগ করে এই দখলদারদের নমিনেশন দেবেন না, তাদের আপনি আনবেন না।’’

এমন ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের  পর তা শুনানী শেষে তদন্তের আদেশ দেয় আদালত ।

Previous Post

আদিরূপে ফিরছে পানাম নগর

Next Post

আড়াইহাজারে ধানের শীষ নিয়ে প্রার্থী ঘোষণা পারভীনের

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
আড়াইহাজারে ধানের শীষ নিয়ে প্রার্থী ঘোষণা পারভীনের

আড়াইহাজারে ধানের শীষ নিয়ে প্রার্থী ঘোষণা পারভীনের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য