• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আ’লীগের সংঘর্ষ : পুজা মন্ডপে হামলা ও প্রতিমা ভাংচুর, আহত ১০

Thursday, 17 October 2019, 1:59 pm
আ’লীগের সংঘর্ষ : পুজা মন্ডপে হামলা ও প্রতিমা ভাংচুর, আহত ১০
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ালীগের দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে একটি পূজা মন্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডার গাবতলী এলাকায় লক্ষী পূজা মন্ডপে হামলা চালিয়ে ৬টি প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। এছাড়াও প্রতিপক্ষের হামলায় ৫টি গাড়ী ভাংচুর করা হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর রাতে পাকুন্ডা গাবতলী পূজা মন্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসান উল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের গাবতলী এলাকায় লক্ষীপুজা উপলক্ষে পুজা মন্ডপ পরিদর্শনে যান নারায়ণগঞ্জ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপের) সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু। এসময় তার সঙ্গে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছিলেন।

পুজা মন্ডপে যাওয়া পথে গাড়ী বহরে বাধা দেন জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি হুমাযুন কবির তার ছেলে রুবেল মিয়া, রোমান মিয়া, শ্যালক রিপন মিয়াসহ ২৫-৩০ জনের একটি দল। এসময় হকস্টিক, লোহার রডসহ দেশী অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে যুবলীগ নেতা মোখলেছুর রহমান, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, নাফি মিয়া ও জাহিদ হোসেনসহ কমপক্ষে ১০ জনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ডা. আবু জাফর চৌধুরী বিরুর গাড়ী বহরে হামলা চালিয়ে ৪-৫ টি গাড়ী ভাংচুর করে হামলাকারীরা। হামলা ও বাধার মুখে ডা. আবু জাফর চৌধুরী বিরু তার লোকজন নিয়ে পূজা মন্ডপে না গিয়ে ফিরে আসেন।

পরে সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি হুমায়ন কবির ও তার লোকজন লক্ষী পুজামন্ডপে হামলা চালিয়ে ৬টি প্রতিমা ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া জানান, পুজা মন্ডপে পরিদর্শনে যাওয়ার পথে বিরুর গাড়ি বহরে হামলা ভাংচুর করে হুমায়ুন মেম্বারের লোকজন। এসময় উভয় পক্ষের লোকজন আহত হয়। পরে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন মেম্বারের লোকজন প্রতিমা ভাংচুর করে। এ ঘটনার সাথে জড়িতদের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

গাবতলী পূজা উদযাপন কমিটির সভাপতি হরি সূধন বিশ^াস বলেন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন মেম্বারের নেতৃত্বে তার লোকজন পূজা মন্ডপে ভাংচুর করে। এসময় ৬টি প্রতিমা ভাংচুর করা হয়।

সোনারগাঁ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভৌমিক জানান, আওয়ামীলীগ নেতার নেতৃত্বে পূজা মন্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ডা আবু জাফর চৌধুরী বিরুর সমর্থিত লোকজনই তার লোকজনদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় তার পক্ষের ৪ জন আহত হয়েছে। বিরুর লোকজন প্রতিমা ভাংচুর করে আমাদের লোকজনকে ফাঁসাতে চাইছে।

তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, পাকুন্ডা গাবতলী পূজা মন্ডপে হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রতিমা ভাংচুর ও সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে।

তিনি আরো জানান, এটা কোনো সাম্প্রদায়িক বিষয়ক নয়। রাজনৈতিক কোন্দলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Previous Post

ডিস বাবুর পুত্র রিয়েন কারাগারে

Next Post

বাবুর ছেলে রিয়েনের রিমান্ড না মঞ্জুর

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
ডিস বাবুর ছেলে রিয়েন গ্রেফতার

বাবুর ছেলে রিয়েনের রিমান্ড না মঞ্জুর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য