• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চালু হলো নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট সেবা

Thursday, 24 December 2020, 8:28 pm
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ই পাসপোর্ট সেবা
ই-পাসপোর্ট চালু হওয়ায় জঙ্গিবাদ ও বিদেশিদের অপতৎপরতা সহজেই রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, জঙ্গিবাদে যুক্ত ব্যক্তিসহ বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে যেভাবে এ দেশের ভাবমূর্তি নষ্ট করে আসছিলেন, এখন ই-পাসপোর্টের মাধ্যমে সেটা খুব সহজেই রোধ করা যাবে। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যেসব উদ্যোগ হাতে নিয়েছেন সব ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এই ই-পাসপোর্ট।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জসহ ছয়টি জেলায় ই-পাসপোর্টের কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় বান্দরবান, রাঙ্গামাটি কক্সবাজার এবং চাঁদপুরেও একযোগে এই কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেন। এই সেবা চালু করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন আওয়ামী লীগের এই প্রভাবশালী সংসদ সদস্য।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে সকাল ১১টা থেকেই অবস্থান করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ, অধিদফতরের ই-পাসপোর্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল জুলফিকার আলী, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং উপসহকারী পরিচালক মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা।
দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংসদ সদস্য শামীম ওসমান নিজের ই-পাসপোর্টের জন্য আবেদন করার পর থেকে এখানকার কার্যক্রম শুরু করেন। পরে সাধারণ মানুষ এই সেবা নিতে আসেন। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সেবা জেলায় শুরু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হওয়াসহ প্রবাসীরা আসা-যাওয়ার ক্ষেত্রে স্বল্প সময়ে ভোগান্তি ছাড়াই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে মনে করেন গ্রাহকরা।
তবে দালালের শরণাপন্ন না হয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ই-পাসপোর্টের আবেদন করতে সবার প্রতি আহ্বান জানান পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ।
তিনি বলেন, আবেদনের ক্ষেত্রে সঠিক তথ্য দিলে স্বল্প সময়ে ই-পাসপোর্ট হাতে পাওয়া সম্ভব। আর ভুল তথ্য দেওয়ার কারণেই অনেকে হয়রানি হচ্ছেন। তাই আবেদনপত্রে সঠিক ও নির্ভুল তথ্য দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
গত ৬ নভেম্বর থেকে নিজস্ব ভবনে সেবা কার্যক্রম চালু হয় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক মানুষ সেবা নিতে আসছেন। মহামারি করোনাভাইরাসের কারণে বর্তমানে সেবাগ্রহীতার সংখ্যা কম হলেও এর আগে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক মানুষ সেবা নিয়েছেন। এর আগে ২০১৪ সালের ২৩ জুলাই সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকায় অস্থায়ীভাবে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হয়।
Previous Post

মুন্সীগঞ্জে ‘পরকীয়ার নারায়ণগঞ্জের যুবক খুন,’ ২ নারী আটক

Next Post

ফেসবুক লাইভ করেই আত্মহত্যা করলো ফরহাদ

Related Posts

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

Next Post
ফেসবুক লাইভ করেই আত্মহত্যা করলো ফরহাদ

ফেসবুক লাইভ করেই আত্মহত্যা করলো ফরহাদ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য