• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ছয় বছরেও এবি সিদ্দিক অপহরণের রহস্য উদঘাটন হয় নাই

Sunday, 19 January 2020, 10:45 am
ছয় বছরেও এবি সিদ্দিক অপহরণের রহস্য উদঘাটন হয় নাই
12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

আলোচিত সাত খুন ঘটনার পক্ষকাল আগে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী গার্মেন্টস ব্যবসায়ী আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনাটি ছিল আলোচিত ঘটনা।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

নারায়ণগঞ্জ: আলোচিত সাত খুন ঘটনার পক্ষকাল আগে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী গার্মেন্টস ব্যবসায়ী আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনাটি ছিল আলোচিত ঘটনা।

পুরো নারায়ণগঞ্জ তো বটেই দেশজুড়ে এ অপহরণ ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। শ্বাসরুদ্ধকর ৩৬ ঘণ্টা পর এবি সিদ্দিককে উদ্ধার করা গেলেও আলোচিত সেই ঘটনার মূল কারণ ও রহস্য উদঘাটন হয়নি গেলো ছয় বছরেও।

এ প্রসঙ্গে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সিদ্দিক অপহরণ ঘটনাটির জোরালো তদন্ত যখন শুরু হলো তখনই সেভেন মার্ডারের ঘটনায় পুলিশ প্রশাসনে রদবদল হয়। এ কারণে চাপা পড়ে যায় আলোচিত এ ঘটনাটি।

যেভাবে অপহরণ ঘটনা
২০১৪ সালের ১৬ এপ্রিল দুপুরে ফতুল্লার দাপার গার্মেন্টস থেকে নিজস্ব লাল প্রাইভেটকারে ঢাকা যাচ্ছিলেন আবু বকর সিদ্দিক ও চালক রিপন। তাদের গাড়িটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় দেলপাড়া ভূইয়া ফিলিং স্টেশনের সামনে আসার পর পেছন থেকে নীল রঙয়ের একটি হাইএস গাড়ি মৃদু ধাক্কা দেয়।

পরে তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। ৩৬ ঘণ্টা পরে তাকে মিরপুর আনসার ক্যাম্প এলাকায় ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে একটি সিএনজি অটোরিকশায় চড়ে আসার পথে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডে স্থাপিত চেকপোস্টে তাকে খুঁজে পায় পুলিশ। পরে পরিচয় পেয়ে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধারের পর রাতেই ঢাকার ধানমন্ডির বাসায় নেওয়া হয় সিদ্দিককে।

মামলাটির তৎকালীন  তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক (বর্তমান যশোর জেলা পুলিশে কর্মরত) বলেছিলেন, এবি সিদ্দিক অপহরণের ১১ দিন পরেই নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনা ঘটে। এরপর মামলাটির তদন্তকারী কর্মকর্তা বদলি হয়ে যান। পুলিশ প্রশাসনেও ব্যাপক রদবদল হয়। যার কারণে মামলাটির তদন্ত কাজ বেশিদূর আর যায়নি।

জবানবন্দিতে এবি সিদ্দিক জানান, তাকে অপহরণের পর হাত-পা-চোখ বেঁধে একটি মাস্ক বা কাপড় পড়িয়ে শুইয়ে রাখা হয়। তাকে গাড়িতে ওঠানোর পরে গাড়িটি কিছুক্ষণ চলার পরে একটি ফেরি পার হয়। এরপর অন্য একটি গাড়িতে উঠিয়ে আবার চলতে শুরু করে। এরপর আরও একটি ফেরি পার হয়। সর্বমোট ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা গাড়ি চলার পর সন্ধ্যার দিকে একটি বাড়ির মেঝেতে তাকে রাখা হয়। পরে ১৭ এপ্রিল রাত ১০টার দিকে ওই বাড়ি থেকে বের করে এক থেকে দেড় ঘণ্টা গাড়িতে করে চলার পর আনসার ক্যাম্পের সামনে ৩০০ টাকা হাতে দিয়ে চোখ বাধা অবস্থায় নামিয়ে দেয় অপহরণকারীরা।

ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও এমন ঘটনার ছয় বছরেও কোন খোজ রাখে নাই কেউ।

Previous Post

কুক্ষাত জিকে শামীমসহ খালেদ-রাজীবের বিচার শুরু হচ্ছে

Next Post

নারায়ণগঞ্জে ৮৮টি পাসপোর্টসহ ৪ দালাল আটক

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার
Lead 1

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু
Lead 1

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু

Next Post
নারায়ণগঞ্জে ৮৮টি পাসপোর্টসহ ৪ দালাল আটক

নারায়ণগঞ্জে ৮৮টি পাসপোর্টসহ ৪ দালাল আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য