• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দুই ভাইয়ের দ্বন্ধে সোলাইমান আউট, টিটু ইন ! মাসুম প্রতিদ্বন্ধি

Saturday, 23 November 2019, 11:52 pm
দুই ভাইয়ের দ্বন্ধে সোলাইমান আউট, টিটু ইন ! মাসুম প্রতিদ্বন্ধি
44
SHARES
143
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

অবশেষে সকল প্রকার হুমকি ধামকি আর প্রভাবশালী একটি পক্ষের রক্তচক্ষুকে উপেক্ষা করে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন প্রত্র জমা দিয়েছেন সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম।

একই সাথে এই নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মারুফ বাবু।

এদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইতোপূর্বে সাংসদ সেলিম ওসমান সমর্থিত আট প্রার্থী নির্বাচিত হলেও এখন ওই দুজনের মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন হবে।

এ ক্ষেত্রে প্রভাবশালী ওসমান পরিবার সমর্থিত তথা সাংসদ শামীম ওসমানের শ্যালক তানভির মাহমুদ টিটুকে অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। একই ভাবে সিনিয়র সহসভাপতি প্রার্থী ডা. শফিউল আলম ফেরদৌসকে মারুফ বাবুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।

এদিকে সাংসদ সেলিম ওসমান এম সোলাইমানের নেতৃত্বাধিন একটি এগার সদস্যের প্যানেল ঘোষণা করেন। সাংসদ চেয়েছিলেন তার সমর্থিত প্রার্থী এম সোলাইমনকে এবার ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত করবেন। তিন্তু শেষান্তে সেলিম ওসমান ও শামীম ওসমানের মতানৈক্যে শেষতক এম সোলাইমানকে বসিয়ে দিয়ে ক্লাব নির্বাচনে তানভির আহম্মেদ টিটুকে সভাপতি প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়।

সূত্র বলছে, টিটুর বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকাতে তিনিও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ছিলেন। কিন্তু অ্যাড. মাসুম ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলেন, ক্লাবে সভাপতি পদে কাউকে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দিবেন না। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হওয়ার পথে থাকলে তিনি নির্বাচনে অংশ নিবেন। সে মোতাবেক এবারও তিনি ক্লাব নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন।

এর আগে সভাপতি পদে এম. সোলায়মান, সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ এবং সহ সভাপতি পদে মাহফুজুর রহমান খান মনোনয়ন সংগ্রহ করলেও তারা মনোনয়ন পত্র জমা দেননি।

সূত্র জানায়, একটি প্রভাবশালী মহলের দুই ভাইয়ের মতানৈক্যের কারণে এই তিনজন মনোনয়ন কিনলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।
এদিকে শুক্রবার রাত পর্যন্ত নিশ্চিত এম সোলাইমান নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সেলিম ওসমান সমর্থিত একমাত্র প্রার্থী।

কিন্তু রাতারাতি তা পরিবর্তন হওয়াতে অনেকের মাঝেই এ নিয়ে নানা প্রশ্নের উদ্রেক করেছে। কেউ কেউ বলছেন, সেলিম ওসমান সমর্থিত প্রার্থীকে বসিয়ে দিয়ে শামীম ওসমান তার শ্যালক তানভির আহম্মেদ টিটুকেই প্রার্থী করার জন্য তোড়জোর করেছেন। এ নিয়ে বাদানুবাদও হয়েছে। এ নিয়ে এম সোলাইমান তার নিজস্ব বলয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে।

তবে এ ব্যাপারে জানতে এম সোলাইমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ কনেনি। ফলে তার পক্ষ থেকে কোনো ধরণের মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

অন্যদিকে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে চমক সৃষ্টি করেছেন অ্যাড. মাহবুবুর রহমান মাসুম। তার সাথে এ প্রসঙ্গে কথা হলে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম, যখন কেউ সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাবেন তখনই আমি প্রার্থী হবো। গণতান্ত্রিক প্রক্রিয়া বা চর্চার এটাই যথার্থ বলে মনে করছি। তাই প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হয়েছি।

প্রসঙ্গত, শনিবার নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সাংসদ সেলিম ওসমানের ১১জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২১ ডিসেম্বর ভোট গ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১৪৫।

এ প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন তানভীর আহম্মেদ টিটু, সিনিয়র সহ সভাপতি পদে ডাক্তার শফিউল আলম ফেরদৌস, সহ সভাপতি পদে বিপ্লব সাহা।

আর পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাওয়া প্রার্থীরা হলেন, খাজা এবায়দুল হক (টিপু), মো. শাহীন, সাইদুল্লাহ হৃদয়, এস.এম শাহীন, কৌশিক সাহা, আশিকুর রহমান সুজন, ইব্রাহিম খলিল, ও তোফাজ্জাল হোসেন মুকুল।

Previous Post

এবার নারায়ণগঞ্জ মেরিনের ছাত্রকে র‌্যাগিংয়ের নামে নির্যাতন

Next Post

ফতুল্লার বক্তাবলী ঘাটে অটোচালক হারুন ছুরিকাঘাতে খুন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
ফতুল্লার বক্তাবলী ঘাটে অটোচালক হারুন ছুরিকাঘাতে খুন

ফতুল্লার বক্তাবলী ঘাটে অটোচালক হারুন ছুরিকাঘাতে খুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য