• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নরসিংদী সেই ডিবি গাফ্ফারের হাতেই সিদ্ধিরগঞ্জের ইউসুফের মৃত্যু !

Saturday, 30 November 2019, 8:01 pm
নরসিংদী সেই ডিবি গাফ্ফারের হাতেই সিদ্ধিরগঞ্জের ইউসুফের মৃত্যু !
24
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

নরসিংদী ডিবি পুলিশের দারোগা সেই গাফ্ফার আবার নারায়ণগঞ্জ থেকে ইউসুফ নামের এক বৃদ্ধকে  আটক করে নেয়ার পর টাকার জন্য নির্যাতনের পর মৃত্যুর ঘটনা ঘটে । এই দারোগা গাফাফারের গ্রামের বাড়ী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয় উপজেলার সনমান্দি ইউনিয়নে হওয়ার কারণে বছরের পর বছর জুড়ে নরসিংদী জেলায় অবস্থান করে অসংখ্য ক্রসফায়ার, গুলি করে পঙ্গু করে দেয়াসহ অনেক অভিযোগ রয়েছে দারোগা গাফ্ফারের বিরুদ্ধে। এই দারোগা গাফ্ফারের বিরুদ্ধে নিজ দপ্তরে বসে মাদক সেবনের অভিযোগ থাকলেও আজো কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই । ডোপ টেষ্টের জন্য কয়েক দফা অভিযোগ উঠলেও গাফ্ফার বরাবরই রয়েছে ধরা ছোয়ার বাইরে । পুলিশের হেড কোয়ার্টারের দারোগা গাফ্ফারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা হলেও অজ্ঞাত কারণে  তার বিরুদ্ধে কেউ কোন ব্যবস্থা নেয় নাই ।  এর আগেও নারায়ণগঞ্জ থেকে কয়েকটি পরিবারকে আটক করে কোটি টাকা হাতিয়ে নিলেও সেই অভিযোগ আমলে নেয় নাই কর্তৃপক্ষ। যার কারণে এবার গাফ্ফারের হাতে প্রাণ দিতে হলো মো. ইউসুফ মিয়া (৫৪) কে ।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নরসিংদীতে ডিবি পুলিশের হেফাজতে ডাকাতির মামলার আসামি নারায়ণগঞ্জের ইউসুফ মিয়ার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ডাকাতি মামলার আসামি ইউসুফ নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার জালকুড়ির মৃত আলী হোসেনের ছেলে।

এর আগে ডাকাতির মামলায় নিহত ইউসুফসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেস রিলিজ দিয়ে তথ্য জানান নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, চলতি মাসের ৪ নভেম্বর নরসিংদী ঘোড়াশাল ৫টি স্বর্ণের দোকানসহ ৬টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাত দল ১০৯ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রৌপ্য ও নগদ ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পলাশ থানায় মামলা দায়ের হয়। এরপর ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

এরই জের ধরে মাধবদীর বিরামপুর এলাকা থেকে ইউসুফ মিয়া ও রোকসানা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও কাইয়ুম নামে আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ইউসুফ ডাকাতির কথা স্বীকার করেন। এবং ডাকাতির মালামাল মাটির নিচে লুকানো আছে বলে জানান।

গতকাল বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের সময় ইউসুফ অসুস্থ বোধ করে। পরে তাকে ১০০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেণ। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর গ্রেফতারকৃত রোকসানা ও ফয়সালকে নিয়ে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার জালকুড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে তাদের দেখানো ফয়সালের বাড়ি থেকে লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪০ ভরি রুপা ও নগদ সত্তর হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমএন মিজানুর রহমান বলেন, ইউসুফ নামের যে রোগীকে হাসপাতালে আনা হয়েছিল তার বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করা অনুরোধ করে নরসিংদী পুলিশের একাধিক সদস্য বলেন, ডাকাতি মামলার আসামী মো. ইউসুফ মিয়া (৫৪) কে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ই আসামীরা মালামাল ফেরৎ দিয়ে নিজেদের দ্বায় স্বীকার করে নেয় । এরপর টাকার জন্য শুরু হয় নির্যাতন ।কয়েকদফা অন্যান্য আসামীদের মতো মো. ইউসুফ মিয়ার পরিবার মারধর ঠেকাতে টাকা দিয়েও রক্ষা করতে পারে নাই ।  ইউসুফ মিয়া মারা গেলে আরেক দফা দারোগা গাফ্ফার পুরো পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসেছ যাতে মুখ না খুলে । মুখ খুললে পুরো পরিবারকে ডাকাতি মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে আসছে গাফ্ফার ও তার নিজস্ব একটি বাহিনী । এভাবেই প্রায় ৮/১০ বছর যাবৎ নরসিংদী ডিবিতে থেকে মাদক সেবনসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে দারোগা গাাফ্ফার ।  দারোগা গাফ্ফারের ফিরিস্তি জানতে হলে নরসিংদী কারাগার, পুলিশ হেড কোয়ার্টারে  খোজসহ তার ডোপ টেষ্ট করলেই বেড়িয়ে আসবে গাফ্ফারের বিশাল অপরাধের চাঞ্চল্যকর তথ্য ।

এ বিষয়ে নরসিংদী জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, এই মামলাটি মূলতঃ তদন্ত করেন পলাশ থানার ওসি । তাদের আবেদনের প্রেক্ষিতে  নরসিংদী ডিবি পুলিশের দারোগা গাফ্ফার আটক করে নিয়ে আসেন  মো. ইউসুফ মিয়া (৫৪) কে । দারোগা গাফ্ফারের হেফজাতে থাকাবস্থায় ই মারা যান মো. ইউসুফ মিয়া । দারোগা গাফ্ফারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে ওসি মোস্তফা আরো বলেন, ভাই এই বিষয়গুলি উর্ধতন কর্তৃপক্ষের বিষয় । এ বিষয়ে আমার বকছু বলার নাই ।

Previous Post

ফতুল্লার আরও এক জঙ্গি গ্রেফতার

Next Post

নাটক খুব পছন্দ করি, আমিও নাটক করবো - শামীম ওসমান

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নাটক খুব পছন্দ করি, আমিও নাটক করবো – শামীম ওসমান

নাটক খুব পছন্দ করি, আমিও নাটক করবো - শামীম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য