• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জে ৪৭ জনের মনোনয়ন বৈধ বাতিল ১৪

Sunday, 2 December 2018, 8:49 pm
না.গঞ্জে ৪৭ জনের মনোনয়ন বৈধ বাতিল ১৪
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ রিপোর্ট :
নির্বাচনকে কেন্দ্র করে সারাদিন শেষে জেলা প্রশাসক রিাব্বি মিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র দাখিল করা বিভিন্ন রাজনৈতিক দলের ৬১ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন । নানা কারণে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ৫টি আসনের বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। একই সাথে নানা অসংঙ্গতির কথা উল্লেখ করে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করা ১০ প্রার্থীর মধ্যে ৮ প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিল করা হয় ২ প্রার্থীর।

স্বতন্ত্র প্রার্থী মো. রেহান আফজালের নির্বাচনী এলাকার ১% ভোটার যাচাইয়ে সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়, জাকের পার্টির মাহফুজুর রহমান আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়নপত্র দাখিল করা ৮ প্রার্থীর মধ্যে ৭ প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিল করা হয় ১ প্রার্থীর।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো.আবু হানিফ হৃদয়ের নির্বাচনী এলাকার ১% ভোটার যাচাইয়ে সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র দাখিল করা ১৫ প্রার্থীর মধ্যে ১০ প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিল করা হয় ৫ প্রার্থীর।
আওয়ামীলীগের প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম দলীয় পরিচয়ের কাগজ মনোনয়নপত্রে সংযুক্তি না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী মো.সাহাব উদ্দিন হোসেন ভূইয়ার মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়, গণফ্রন্টের প্রার্থী মো.সিরাজুল ইসলাম ঋণখেলাপী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়, স্বতন্ত্র প্রার্থী অনন্যা হোসাইন মৌসুমী তাঁর নির্বাচনী এলাকার ১% ভোটার যাচাইয়ে সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী মো. মোশারফ হোসেন নির্বাচনী এলাকার ১% ভোটার যাচাইয়ে সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করা ১৬ প্রার্থীর মধ্যে ১১ প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিল করা হয় ৫ প্রার্থীর।বিএনপির মামুন মাহমুদের মনোনয়নপত্রে সংযুক্তি হলফনামায় অপর্যাপ্ত তথ্য থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর রিপোর্টে ঋণখেলাপী হওয়ায় তার মনোননয়পত্র বাতিল করা হয়। গিয়াস উদ্দিনের ছেলে এ আসনের প্রার্থী গোলাম মুহাম্মদ কায়সারের নির্বাচনী এলাকার ১% ভোটার যাচাইয়ে সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী কাউসার আহমেদ পলাশ মনোনয়নপত্রের সংযুক্তি হলফনামায় ২(খ) মামলাসমূহের তথ্যের জায়গায় কোন ধরণের তথ্য সন্নিবেশন করেননি এবং অতীতের মামলার সংযুক্তি না রাখায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়, জাতীয় পার্টির মো.ছালাউদ্দিন খোকা মনোনয়নপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ-৫ (সদর- বন্দর) আসনে মনোনয়নপত্র দাখিল করা ১২ প্রার্থীর মধ্যে ১১ প্রাথীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিল করা হয় ১ প্রার্থীর। বিএনপির মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ঋণখেলাপী হওয়ার দরুণ তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া এসব প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমাণ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র বৈধ করার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোট ৩০ ডিসেম্বর।

Previous Post

অবশেষে না.গঞ্জের এসপি হারুন

Next Post

ফতুল্লায় শ্রমিক তান্ডব, ওসি সহ আহত অর্ধশত

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
ফতুল্লায় শ্রমিক তান্ডব, ওসি সহ আহত অর্ধশত

ফতুল্লায় শ্রমিক তান্ডব, ওসি সহ আহত অর্ধশত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য