• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন জানুয়ারিতে : ইসি সচিব

Saturday, 27 November 2021, 7:05 pm
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন জানুয়ারিতে : ইসি সচিব
17
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন জানুয়ারিতেই সম্পন্ন হবে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, জানুয়ারির মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহে কমিশনের আরেকটি বৈঠক রয়েছে। সেখানে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিষয়ে আলোচনা হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন হয় এবং কর্পোরেশনের প্রথম মিটিং হয় ৮ ফেব্রুয়ারি। সে হিসেবে এটির মেয়াদ শেষ হবে আগামী ৭ ফেব্রয়ারি ।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রয়ারির মাঝামাঝি সময়ে। অপরদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে ৭ ফেব্রুয়ারি। সে ক্ষেত্রে বর্তমান কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পন্ন করে যাবে বলে জানা গেছে।

শনিবার (২৭ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের নব্বইতম সভার মূলতবি সভা শেষে পঞ্চম দফা ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং এসব তথ্য জানানো হয়।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সভা শেষে নির্বাচন কমিশন সচিব জানান, তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

আর পঞ্চম ধাপে মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি। প্রতিটি কেন্দ্রে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ৫ জন পুলিশ, ২ জন আনসার বাহিনীর সদস্যের কাছে অস্ত্র থাকবে।

কমিশন সচিব আরও জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স প্রয়োজন হলে, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিস্টরা যদি বলেন, তবে নির্বাচন কমিশন অতিরিক্ত ফোর্স দেবে।

সচিব জানান, এখনও পর্যন্ত ইউপি নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমূখর হয়েছে। রোববারও (২৮ নভেম্বর) তাই হবে। কোনো আশংকা নেই। নির্বাচনের কারণেই যে সহিংসতা হচ্ছে, তা নয়। পূর্ব শত্রুতার কারণে বা এলাকাভিত্তিক প্রভাবে হয়ে থাকে।

উল্লেখ্য, এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে এক হাজার ৭টি এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ষষ্ঠ ধাপে বাকি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Previous Post

প্রাইভেটকারে গাঁজা, নারীসহ আটক ২

Next Post

রূপগঞ্জে বসতবাড়িতে সন্ত্রাসীদের হামলা আহত ১৮

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
রূপগঞ্জে বসতবাড়িতে সন্ত্রাসীদের হামলা আহত ১৮

রূপগঞ্জে বসতবাড়িতে সন্ত্রাসীদের হামলা আহত ১৮

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য