• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নিরাপত্তা প্রহরীর কোটি কোটি টাকার সম্পদ !

Wednesday, 27 October 2021, 10:57 pm
নিরাপত্তা প্রহরীর কোটি কোটি টাকার সম্পদ !
3
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বাসিন্দা মো. ছৈয়দ আলী সবুজ। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের নিরাপত্তা প্রহরী হলেও নিজের পরিচয় দেন রাজস্ব কর্মকর্তার। সাড়ে ১৪ হাজার টাকা মূল বেতনের (বেসিক) এই নিরাপত্তা প্রহরীর রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে রয়েছে কমপক্ষে তিনটি বাড়ি, বেশ কয়েকটি ফ্ল্যাট ও কয়েক খণ্ড জমিসহ কোটি কোটি টাকার সম্পদ।

মাত্র চার বছর আগেও যিনি অন্যের বাড়িতে ভাড়া থাকতেন, সেই ছৈয়দ আলী সবুজ কী করে রাতারাতি ধনকুবেরে পরিণত হলেন, তা এলাকাবাসীর কাছেও এক বড় প্রশ্ন ।

জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জের মজিবুল হক দেওয়ানের ছেলে ছৈয়দ আলী সবুজ। নদীভাঙনের কবলে পড়ে সর্বস্বান্ত হয়ে সপরিবারে চলে আসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকায়। মাসিক ৮০০ টাকা ভাড়ায় ঠাঁই নেন ইসমাইল মাস্টারের বাড়িতে। করতেন দিনমজুরের কাজ। পরে এক আত্মীয়ের মাধ্যমে ঢাকার মতিঝিলের দিলকুশায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে নিরাপত্তা প্রহরীর চাকরি পান ছৈয়দ আলী সবুজ। এরপর আড়াই হাজার টাকা মাসিক ভাড়ায় একই এলাকার আলেক মিয়ার বাড়িতে ওঠেন। ২০১৭ সাল পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন।২০১৮ সালে ভাড়া বাড়ি ছেড়ে ওঠেন একই এলাকায় নিজের করা তিনতলা বাড়িতে। ওই এলাকায় তার আরও একটি বাড়ির সন্ধান মিলেছে। মাত্র সাড়ে ১৪ হাজার টাকা বেতনের একজন নিরাপত্তা প্রহরী কী করে রাতারাতি এত টাকার মালিক হলেন তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।

 

গণমাধ্যমের  অনুসন্ধানে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের কালুহাজী রোড এলাকার মসজিদ সংলগ্ন সিদ্ধিরগঞ্জ মৌজায় ৩ শতাংশ জমিতে তিনতলা বাড়ি, তার পাশেই ৯ শতাংশ জমিতে সেমিপাকা বাড়ি, এর পাশেই অন্তর ভিলা নামে একটি ভবনের চার ও পাঁচতলায় দুটি ফ্ল্যাট, রূপগঞ্জের গাউছিয়াতে সোয়া পাঁচ শতাংশ জমিতে বাড়ি, ঢাকার ডেমরার কোনাপাড়ায় পাঁচ শতাংশ জমি এবং শনিরআখড়াতে একটি ফ্ল্যাট রয়েছে ছৈয়দ আলী সবুজের। এর বাইরে স্ত্রীর শতাধিক ভরি সোনার অলংকারসহ ছৈয়দ আলী সবুজ কোটি কোটি টাকার সম্পদের মালিক বলে জানিয়েছে এলাকাবাসী।

তার ছেলে ডেমরার সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী । যেখানে মাসিক বেতন ৩ হাজার টাকা। এছাড়া ভর্তি হতে দিতে হয়েছে মোটা অঙ্কের অনুদান (ডোনেশন)।

কালুহাজী রোড এলাকার বাসিন্দা প্রতিবেশী আলেক মিয়া জানান, ছৈয়দ আলী সবুজ পরিবার নিয়ে সাত বছর তার বাড়িতে ভাড়া ছিলেন। তিনি বলেন, ‘খুব কষ্ট করে চলত সবুজের পরিবার। এমনকি সময়মতো বাড়িভাড়াও দিতে পারত না। হঠাৎ কী করে তিনি একাধিক বাড়ি ও এত টাকার মালিক হলেন তা আমার বোধগম্য নয়।’

সামান্য বেতনের চাকরি করে কীভাবে কোটি কোটি টাকার সম্পদ গড়লেন তা জানতে চাইলে ছৈয়দ আলী সবুজ বলেন, ‘নদীভাঙনে নিঃস্ব হয়ে সপরিবারে বরিশাল ছেড়ে চলে আসি। বাবার দুই সংসারের পাঁচ ভাই ও পাঁচ বোনসহ ১২ সদস্যের পরিবার। বড় ছেলে হিসেবে আমাকেই সংসারের হাল ধরতে হয়। সরকারি চাকরি পাওয়ার পর বহুকষ্টে তিলে তিলে এসব সম্পদ করেছি। চব্বিশ বছর ধরে চাকরি করছি। চুরি, ডাকাতি করে সম্পদ করিনি।’

নিরাপত্তা প্রহরী সবুজের আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে মতিঝিলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সহকারী রাজস্ব কর্মকর্তা বিপ্লব রায় সাংবাদিকদের বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। নিরাপত্তা প্রহরী ছৈয়দ আলী সবুজের বিষয়ে তেমন কিছু অবগত নই। তবে ১০-১২ বছর চাকরি করে একজন নিরাপত্তা প্রহরীর এত টাকার মালিক হওয়া অকল্পনীয়।’

Previous Post

নারায়ণগঞ্জে বালাম বইয়ের পাতা গায়েব !

Next Post

নির্লজ্জ মাসুম চেয়ারম্যানের যত অপকর্ম !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নির্লজ্জ মাসুম চেয়ারম্যানের যত অপকর্ম !

নির্লজ্জ মাসুম চেয়ারম্যানের যত অপকর্ম !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য