• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার জামাল হত্যাকাণ্ডে স্ত্রী, পুত্র ও কন্যার স্বীকারোক্তির পর কারাগারে

Thursday, 27 August 2020, 7:53 pm
ফতুল্লার জামাল হত্যাকাণ্ডে স্ত্রী, পুত্র ও কন্যার স্বীকারোক্তির পর কারাগারে
83
SHARES
268
VIEWS
Share on FacebookShare on Twitter

কোন ধরনের রিমান্ড ছাড়াই অকপটে পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারের পর এবার ফতুল্লার  প্রবাসী জামাল মিয়া হত্যাকান্ডে স্ত্রী শারমীন আক্তার ডলি (৪০), মেয়ে সামিয়া আক্তার (২০) ও ছেলে তানভীর হাসান ডালিম নারায়ণগঞ্জের  পৃথক আদালতের ১৬৪ ধারায় হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। 

নারায়ণগঞ্জ আদালতের উপ পরিদর্শক সালাউদ্দিন আদালতে হত্যাকারীদের  স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত  করে বলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জামানের আদালতের খাস কামড়ায় জবানবন্দি দিচ্ছেন নিহতের স্ত্রী, কন্যা ও পুত্র। 

বৃহস্পতিবার ২৭ আগস্ট  সন্ধ্যা সাত টায় পৃথক দুই বিচারকের খাস কামড়ায় তিন জনের স্বীকারোক্তির পর আদালতের নির্দেশে নিহতের স্ত্রী  শারমীন আক্তার ডলি (৪০), মেয়ে সামিয়া আক্তার (২০) ও ছেলে তানভীর হাসান ডালিমকে কারাাগারে পাঠায় কোর্ট পুলিশ ।

পরিকল্পিত এমন হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী শারমীন আক্তার ডলি (৪০), মেয়ে সামিয়া আক্তার (২০) ও ছেলে তানভীর হাসান ডালিমকে কারাগার পাঠানোর পর ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত এস এম শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান,  সামাজিক অবক্ষয়,  পারিবারিক চরম অসন্তোষ ও পরকীয়া সম্পর্কীয় ঘটনায়  এমন হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।  তদন্ত করলেই বেড়িয়ে আসবে প্রকৃত ঘটনা ।   

নারায়ণগঞ্জ নিউজ আপডেট

ঘটনার বিবরণে প্রকাশিত সংবাদ 

সদর উপজেলার  ফতুল্লার নিজ বাড়িতে স্ত্রী ও সন্তানদের হাতে নৃসংশভাবে খুন হয়েছেন সৌদি ফেরত জামাল মিয়া।

যদিও হত্যা করে গোপনে লাশ দাফন করতে গিয়ে আটক হয়েছেন নিহতের স্ত্রী শারমীন আক্তার ডলি (৪০), মেয়ে সামিয়া আক্তার (২০) ও ছেলে তানভীর হাসান ডালিম।

আশ্চর্যের বিষয় হলো-বাবাকে হত্যার পর মেয়ে সামিয়া এক কল্প কাহিনী তৈরী করে এলাকায় প্রচার করেন। তার গল্পের সারাংশ ছিল এমন, তার বাবা বাথরুমে পড়ে গিয়ে মারা গেছে। ওই সময় এ্যাম্বুলেন্স ডেকে পাননি তাই হাসপাতালেও নেয়া সম্ভব হয়নি।

কিন্তু বিচক্ষণতার সাথে  পুলিশী জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক ঘটনা। নির্মম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে মাসদাইরে।

এ ঘটনায় নিহত জামাল মিয়ার বড় ভাই আব্দুল হান্নান বাদী হয়ে বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা রাতে শারমিন আক্তারকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম সফিকুল ইসলাম জানান, নিহত জামাল মিয়ার শরীরে আঘাতের চিহ্নগুলোই প্রমান করে এটা হত্যাকান্ড।

তাই নিহতের স্ত্রী ও দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

থানায় দীর্ঘসময় জিজ্ঞাসাবাদে প্রথম দিকে একেক জন এককভাবে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছিল। এক পর্যায়ে রাতে তারা স্বীকার করে হত্যাকান্ডের বিষয়টি। পরিকল্পিতভাবেই তারা জামাল মিয়াকে হত্যা করে।

গ্রেফতারকৃতরা জানায়, জামাল মিয়াকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়া হয়। এক সময় জামাল মিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়। পরে ঘুমের মধ্যে জামাল মিয়ার দুই পা চেপে ধরে ছেলে ডালিম। আর দুই হাত ধরে মেয়ে সামিয়া আক্তার। এরপর হাতুড়ী দিয়ে স্ত্রী শারমিন মাথায় একের পর এক আঘাত করে।

পরে মৃত্যু নিশ্চিত করে জামাল মিয়ার লাশ টেনে হেচড়ে বাথরুমে ফেলে রাখা হয়। পরে পরিকল্পনা মতে, তারা ঘটনাটির একটি গল্প বানায় এবং ভাড়াটিয়া ও প্রতিবেশীদের কাছে প্রচার করে। তবে কি কারণে জামাল মিয়াকে হত্যা করা হয়েছে তা পুলিশ প্রকাশ করেননি।

যে নাটক সাজানো হয়

এদিকে জামাল মিয়াকে হত্যার পর তার পরিবার বিশেষ করে মেয়ে সামিয়া আক্তার জানান, মঙ্গলবার দুপুরে সে মাসদাইরস্থ নিজ শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। তার বাবা রাত এগারোটার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত আড়াইটার দিকে তার ঘুম ভেঙ্গে গেলে সে ডাইনিং রুমের আলো জ্বালানো দেখতে পেয়ে তা নিভাতে এসে দেখতে পায় যে তার বাবার মৃত দেহ বাথরুমের ভিতরে পরে রয়েছে। তখন সে তার মাসহ ছোট ভাইকে ডেকে তোলে। পরবর্তীতে তাদের বাড়ীর ভাড়াটিয়াদের ডেকে তোলা হয়।সবাই এসে মৃত দেহ বাথরুম থেকে বের করে নিয়ে আসে।
হাসপাতালে কেনো নিয়ে যাওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তার স্বামীকে এ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য বলেছেন। কিন্তু তিনি এ্যাম্বুলেন্স পাননি, তাই হাসপাতালে নেয়া হয়নি। তাছাড়া পরিবারের সকলে এবং পাশ্ববর্তী ভাড়াটিয়ারাও বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। এবং নিকটাত্মীয় স্বজনদের শলা পরামর্শে তাদের উপস্থিতিতে দাফনের ব্যবস্থা করা হয়েছিল।

জানা যায়, মৃত জামাল ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকার রেইনবো মোড় এলাকার মৃত মো. আলীর ছেলে। দীর্ঘদিন সে সৌদি আরব ছিল। দেড় বছর আগে সে দেশে ফিরে এসে আর সৌদি আরব যায়নি। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার প্রবাসী জামালের নিজ বাড়ির বাথরুমে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পরিবার তাকে হাসপাতালে না নিয়ে, দাফনের প্রস্তুতি নেয়। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে

Previous Post

আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে না.গঞ্জের করোনা রোগী

Next Post

শেষ পর্যন্ত এবারের জেএসি ও জেডিসি পরীক্ষা বাতিল

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
শেষ পর্যন্ত এবারের জেএসি ও জেডিসি পরীক্ষা বাতিল

শেষ পর্যন্ত এবারের জেএসি ও জেডিসি পরীক্ষা বাতিল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য