• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় প্রতি ইজিবাইকে ২২ হাজার টাকা চাঁদা

Saturday, 16 November 2019, 6:52 pm
ফতুল্লায় প্রতি ইজিবাইকে ২২ হাজার টাকা চাঁদা
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে এবং গোপনে চাঁদাবাজ চক্র বীরদর্পে ন্যাক্কারজনকভাবে চাঁদা আদায় করলেও এদের বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেয়ার নজির সৃষ্টি না হওয়ায় চাঁদাবাজদের আস্ফালন কোন ভাবেই থামানো যায় নাই । উল্টো চাঁদাবাজ চক্রের হোতাদের চোখ রাঙ্গানী সহ্য করেই যাচ্ছে জেলাবাসী। চিহ্নিত এই চাঁদাবাজ চক্র  শাসক গোষ্টির নাম ব্যবহার করে এবং শসক গোষ্টির প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে প্রতি বছর শুধু সদর উপজেলার বিভিন্ন সড়কে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেই । অভিযোগ রয়েছে শাসক গোষ্টির চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে আইনপ্রয়োগকারী অসাধু কর্মকর্তাদের গোপন সখ্যতা ও চাাঁদার ভাগ বাটোয়ারা লেনদেন হওয়ার কারণেই ইজিবাইকের চাপায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও চাঁদা বাজদের দৌড়াত্ম কোনভাবেই থামানো যাচ্ছে না………..

নারায়ণগঞ্জ নিউজ আপডেট ডেক্স  :

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিটি ইজিবাইক ও অটোরিকশা থেকে ২২ হাজার টাকা করে চাঁদা নিচ্ছে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা।

চাঁদা নেয়ার পর চালকদের টোকেন দেয়া হচ্ছে। তাই এলাকায় এখান চাঁদাবাজদের এ টোকেন বিক্রির হিড়িক পড়েছে।

টোকেনের জন্য ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিকরা চাঁদাবাজদের দ্বারে দ্বারে ঘুরছেন।

কেউ পাচ্ছেতো কেউ পাচ্ছেনা। এসব টোকেন একটি ইজিবাইকের জন্য ২২ হাজার টাকা দিয়ে কিনে ফের প্রতিমাসে সন্ত্রাসীদের টোকেন ভাড়া দিচ্ছে ৮০০ টাকা করে।

আর এসব টোকেন ফতুল্লার দুর্ধর্ষ চাঁদাবাজ আজিজুল তার শতাধিক লোকজন দিয়ে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইজিবাইক চালক ও মালিকদের অভিযোগ, আজিজুল সব সময় প্রশাসনের লোকজনের সঙ্গেই ঘুরে বেড়ায়। চাঁদাবাজদের বিরুদ্ধে এ পর্যন্ত শতাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা হওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আজিজুলকে ছুতেও পারেনি। তার টোকেন গাড়িতে ব্যবহার করলে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ সে ইজিবাইক আটক করেনা। তাই তার বিক্রি করা টোকেনকে ইজিবাইক চালক ও মালিকরা গুরুত্ব দিয়ে কিনেন।

ইজিবাইক চালক মোতালেব মিয়া জানান, প্রায় ১০ থেকে ১২ বছর ধরেই আজিজুল ইজিবাইকে চাঁদাবাজী করে আসছেন।

প্রতিটি এলাকায় তার লোকজনকে দায়ীত্ব দেয়া হয়েছে গ্যারেজে গিয়ে মালিক-মাহজনদের কাছ থেকে চাঁদা আদায় করার।

সে অনুয়ায়ী চাঁদা আদায় হয়। কয়েক বছর আগে ইজিবাইকের জন্য টোকেন বিক্রি হতো ৬ হাজার টাকায়। এখন সেই টোকেনের মূল্য বাড়িয়ে ২২ হাজার টাকা করা হয়েছে আর আগের টোকেন বাতিল ঘোষনা করেছে।

এরমধ্যে আগে দৈনিক প্রতিটি ইজিবাইক চালকদের কাছ থেকে লাইন খরচ অর্থাৎ যানজট নিরসন কর্মীদের নামে প্রকাশ্যে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হতো।

এখন র‌্যাবের তৎপরতায় তা বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু র‌্যাব জেলার বিভিন্ন এলাকার পরিবহন চাঁদাবাজদের গ্রেফতার করলেও আজিজুলের বিষয় কোন হস্তক্ষেপ করেন না বলে অভিযোগ করেন অটো চালকরা।

ইজিবাইক মালিক মাহবুব মিয়া জানান, ইজিবাইক যে সড়কেই চালাবো সে সড়কের নাম বলে টোকেন কিনতে হয়।

আমি শিবুমার্কেট থেকে পোষ্ট অফিস রোডের জন্য দুইটি গাড়ির টোকেন কিনতে কয়েকদিন ধরে ঘুরছি।

শিবু মার্কেট সড়কের জন্য এ পর্যন্ত প্রায় ২০০ টোকেন বিক্রি হয়েছে। আরও ২০ থেকে ৩০টি টোকেন বিক্রি করবে।

এছাড়া ফতুল্লার প্রতিটি সড়কেই যে সব ইজিবাইক চলে তাদের প্রত্যেককেই টোকেন দিয়েছে আজিজুল ছাড়াও আরো কয়েকটি সন্ত্রাসী গ্রুপ।

ফতুল্লার পাগলা, কাশিপুর, বাংলাবাজার, মুসলিমসগর, ধর্মগঞ্জ, তল্লা, হাজীগঞ্জ, সাইনবোর্ড, দেলপাড়া, তক্কারমাঠ-নন্দলালপুর এলাকায় অন্তত ৫ হাজার ইজিবাইক রয়েছে।

এসবের মধ্যে ফতুল্লার পাগলা, শিবু মার্কেট ও তক্কারমাঠ এলাকায় চলাচল করা অন্তত ২ হাজার ইজিবাইক থেকে আজিজুল চাঁদাবাজী করে।

ইজিবাইক মালিক মেহেদী হাসান জানান, টোকেন বিক্রেতা আজিজুলের প্রতিনিধি মধ্য সস্তাপুর এলাকার ওয়াসিম মিয়ার কাছে অন্তত বিশবার গিয়েছি।

টাকা কম বলায় আমাকে টোকেন দিচ্ছে না। আবার টোকেন ছাড়া আমার ইজিবাইক সড়কে চলতেও দিবে না।

পুলিশে অভিযোগ করলে উল্টো নির্যাতনের শিকার হতে হয়। তাই ধর্য্য ধরেই টোকেন নিতে হবে।

ফতুল্লা মডেল থানার সাবেক ওসি শাহ্ মোহাম্মদ মঞ্জুর কাদের দুর্ধর্ষ চাঁদাবাজ আজিজুলকে গ্রেফতারে একাধীকবার চেষ্টা করেও ধরতে পারিনি।

পরে তার ৬ সহযোগীকে চাঁদার টাকাসহ পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করে আজিজুলসহ ১১ চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছিলেন। সে মামলায় আদালতে আজিজুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আজিজুলকে গ্রেফতারের চেষ্টা করছি। প্রতিটি এলাকায় যারা আজিজুলের পক্ষে চাঁদাবাজি করে তাদেরও খোঁজ খবর নিয়ে গ্রেফতারের চেষ্টা করছি।

Previous Post

এক সপ্তাহের ব্যবধানে ফতুল্লায় ইজিবাইকের চাপায় এবার শিশু মৃত্যু

Next Post

পেঁয়াজের দর নিয়ন্ত্রণহীন ! মাঠে জেলা প্রশাসন, জরিমানা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
পেঁয়াজের দর নিয়ন্ত্রণহীন ! মাঠে জেলা প্রশাসন, জরিমানা

পেঁয়াজের দর নিয়ন্ত্রণহীন ! মাঠে জেলা প্রশাসন, জরিমানা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য