• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় প্রবাসী মৃত্যুর জট খুলছে, স্ত্রী-সন্তানরাই খুনী !

Thursday, 27 August 2020, 2:16 am
ফতুল্লায় প্রবাসী মৃত্যুর জট খুলছে, স্ত্রী-সন্তানরাই খুনী !
121
SHARES
391
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেটফ

সদর উপজেলার  ফতুল্লার নিজ বাড়িতে স্ত্রী ও সন্তানদের হাতে নৃসংশভাবে খুন হয়েছেন সৌদি ফেরত জামাল মিয়া।

যদিও হত্যা করে গোপনে লাশ দাফন করতে গিয়ে আটক হয়েছেন নিহতের স্ত্রী শারমীন আক্তার ডলি (৪০), মেয়ে সামিয়া আক্তার (২০) ও ছেলে তানভীর হাসান ডালিম।

আশ্চর্যের বিষয় হলো-বাবাকে হত্যার পর মেয়ে সামিয়া এক কল্প কাহিনী তৈরী করে এলাকায় প্রচার করেন। তার গল্পের সারাংশ ছিল এমন, তার বাবা বাথরুমে পড়ে গিয়ে মারা গেছে। ওই সময় এ্যাম্বুলেন্স ডেকে পাননি তাই হাসপাতালেও নেয়া সম্ভব হয়নি।

কিন্তু বিচক্ষণতার সাথে  পুলিশী জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক ঘটনা। নির্মম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে মাসদাইরে।

এ ঘটনায় নিহত জামাল মিয়ার বড় ভাই আব্দুল হান্নান বাদী হয়ে বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা রাতে শারমিন আক্তারকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম সফিকুল ইসলাম জানান, নিহত জামাল মিয়ার শরীরে আঘাতের চিহ্নগুলোই প্রমান করে এটা হত্যাকান্ড।

তাই নিহতের স্ত্রী ও দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

থানায় দীর্ঘসময় জিজ্ঞাসাবাদে প্রথম দিকে একেক জন এককভাবে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছিল। এক পর্যায়ে রাতে তারা স্বীকার করে হত্যাকান্ডের বিষয়টি। পরিকল্পিতভাবেই তারা জামাল মিয়াকে হত্যা করে।

গ্রেফতারকৃতরা জানায়, জামাল মিয়াকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়া হয়। এক সময় জামাল মিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়। পরে ঘুমের মধ্যে জামাল মিয়ার দুই পা চেপে ধরে ছেলে ডালিম। আর দুই হাত ধরে মেয়ে সামিয়া আক্তার। এরপর হাতুড়ী দিয়ে স্ত্রী শারমিন মাথায় একের পর এক আঘাত করে।

পরে মৃত্যু নিশ্চিত করে জামাল মিয়ার লাশ টেনে হেচড়ে বাথরুমে ফেলে রাখা হয়। পরে পরিকল্পনা মতে, তারা ঘটনাটির একটি গল্প বানায় এবং ভাড়াটিয়া ও প্রতিবেশীদের কাছে প্রচার করে। তবে কি কারণে জামাল মিয়াকে হত্যা করা হয়েছে তা পুলিশ প্রকাশ করেননি।

যে নাটক সাজানো হয়

এদিকে জামাল মিয়াকে হত্যার পর তার পরিবার বিশেষ করে মেয়ে সামিয়া আক্তার জানান, মঙ্গলবার দুপুরে সে মাসদাইরস্থ নিজ শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। তার বাবা রাত এগারোটার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত আড়াইটার দিকে তার ঘুম ভেঙ্গে গেলে সে ডাইনিং রুমের আলো জ্বালানো দেখতে পেয়ে তা নিভাতে এসে দেখতে পায় যে তার বাবার মৃত দেহ বাথরুমের ভিতরে পরে রয়েছে। তখন সে তার মাসহ ছোট ভাইকে ডেকে তোলে। পরবর্তীতে তাদের বাড়ীর ভাড়াটিয়াদের ডেকে তোলা হয়।সবাই এসে মৃত দেহ বাথরুম থেকে বের করে নিয়ে আসে।
হাসপাতালে কেনো নিয়ে যাওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তার স্বামীকে এ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য বলেছেন। কিন্তু তিনি এ্যাম্বুলেন্স পাননি, তাই হাসপাতালে নেয়া হয়নি। তাছাড়া পরিবারের সকলে এবং পাশ্ববর্তী ভাড়াটিয়ারাও বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। এবং নিকটাত্মীয় স্বজনদের শলা পরামর্শে তাদের উপস্থিতিতে দাফনের ব্যবস্থা করা হয়েছিল।

জানা যায়, মৃত জামাল ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকার রেইনবো মোড় এলাকার মৃত মো. আলীর ছেলে। দীর্ঘদিন সে সৌদি আরব ছিল। দেড় বছর আগে সে দেশে ফিরে এসে আর সৌদি আরব যায়নি। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার প্রবাসী জামালের নিজ বাড়ির বাথরুমে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পরিবার তাকে হাসপাতালে না নিয়ে, দাফনের প্রস্তুতি নেয়। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে

Previous Post

বন্দরে মিশুক চালকদের বিক্ষোভ, নানা অভিযোগ

Next Post

আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে না.গঞ্জের করোনা রোগী

Related Posts

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে না.গঞ্জের করোনা রোগী

আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে না.গঞ্জের করোনা রোগী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য